April 2, 2026, 4:16 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

লালমনিরহাটে চলন্ত ট্রেনে স্কুলছাত্রীকে ধর্ষণ ; রেলওয়ে অ্যাটেনডেন্ট গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লালমনি এক্সপ্রেস ট্রেনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে রেলওয়ের অ্যাটেনডেন্ট আক্কাস আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় লালমনিরহাট জিআরপি থানায় মামলা করেছে পুলিশ।

ওই স্কুলছাত্রীকে মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) সকালে লালমনি এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। মেয়েটির বাড়ি ময়মনসিংহে। সে ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

লালমনিরহাট জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী জানান, রাতে জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে ভুলবশত ওই স্কুলছাত্রী লালমনি এক্সপ্রেস ট্রেনে উঠে পড়ে। টিকিট চেকিংয়ের সময় তার কাছে টিকিট না পাওয়ায় অ্যাটেনডেন্ট আক্কাস আলী মেয়েটিকে তার কক্ষে নিয়ে যায়। একপর্যায়ে কেবিন ফাঁকা পেয়ে সকাল ৮টার দিকে তাকে ধর্ষণ করেন। পরে মেয়েটির চেঁচামেচিতে ট্রেনে থাকা পুলিশ সদস্যরা এগিয়ে এসে আক্কাস আলীকে আটক করেন।

তিনি জানান, এ ঘটনায় রেলওয়ে থানার এএসআই ইদেল মিয়া বাদী হয়ে মামলা করেছেন। আক্কাস আলীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মেডিকেল টেস্টের জন্য মেয়েটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মেয়েটির পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page