October 11, 2026, 11:54 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

লালমনিরহাটে চালের বস্তার ভিতর থেকে ৩৮ লাখ টাকা জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লালমনিরহাটে চালের বস্তার ভেতর থেকে ৩৮ লাখ টাকা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মমিনুল ইসলাম (৪০) নামে একজনকে আটক করা হয়েছে।

রোববার (২৮ মে) দুপুরে লালমনিরহাট-রংপুর মহাসড়কের সদর উপজেলার তিস্তা সড়ক সেতু টোল প্লাজা থেকে তাকে আটক করা হয়।

আটক মমিনুল ইসলাম কুড়িগ্রামের উলিপুর উপজেলার অন্বেষা ঠিকাদার প্রতিষ্ঠানের মালিকের ভাগনে।

লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা নাবিল পরিবহন তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় পৌঁছালে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বাসটি তল্লাশি চালায় পুলিশ। এ সময় সন্দেহজনক একটি চালের বস্তা তল্লাশি করা হয়। চালের বস্তায় নগদ টাকা দেখে সন্দেহ বেড়ে যায় পুলিশের। সন্দেহজনকভাবে তার মালিক মমিনুলকে আটক করে উদ্ধার হওয়া ৩৮ লাখ টাকা জব্দ করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মমিনুল ইসলাম পুলিশকে জানান, তার মামার অন্বেষা কনস্ট্রাকশনের রড-সিমেন্ট কিনতে এসব টাকা ঢাকায় নেওয়া হচ্ছে। নিরাপত্তার কারণে টাকাগুলো চালের বস্তায় নেওয়া হয়েছে। তবে ব্যাংকে লেনদেন না করে চালের বস্তায় টাকা পরিবহনের কোনো সদুত্তর দিতে পারেননি আটক ব্যক্তি।

এদিকে অন্বেষা কনস্ট্রাকশনের মালিককে থানায় ডাকা হয়েছে। টাকার রহস্য উদঘাটন করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি এরশাদুল আলম।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page