April 4, 2026, 10:25 am
শিরোনামঃ
১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইমেলার গুরুত্ব অপরিসীম : তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন করা হবে : পানিসম্পদ মন্ত্রী দেশে কোনো তেলের সংকট নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনায় সুদমুক্ত ঋণ স্থগিত লালমনিরহাটে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ কক্সবাজার পানিতে চুবিয়ে চিংড়ি ঘেরের মালিককে হত্যার অভিযোগ জাতিসংঘে বলপূর্বক হরমুজ প্রণালি খোলার প্রস্তাবে ভেটো দিলো রাশিয়া-চীন-ফ্রান্স গণতন্ত্র ‘ভুলে যেতে’ বললেন বুরকিনা ফাসোর জান্তা প্রধান ট্রায়োরে ইরানে ধ্বংস অভিযান এখনও শেষ হয়নি : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

লালমনিরহাট সীমান্তে ৭ জনকে পুশ ইন করেছে বিএসএফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ঝালংগী সীমান্ত দিয়ে ৭ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে তিস্তা ব্যাটালিয়নের অধীনস্থ ৬১ বিজিবির ঝালংগী বিওপির আওতাধীন ৮৪৭ নম্বর সীমান্ত পিলার দিয়ে তাদের পুশ ইন করা হয়। ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের ডোরাডাবরি ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে বলে জানা গেছে। পরে তাদের আটক করে বিজিবি। আটকরা সবাই একই পরিবারের সদস্য।

আটকরা হলেন—মৃত বজলার রহমানের ছেলে আনারুল ইসলাম (৪২), তার স্ত্রী রোজিনা খাতুন (৩৬), ছেলে আব্দুর রশিদ (২২), মেয়ে আরফিনা খাতুন (১৮), ছেলে মুসা (৯), ছোট সন্তান আল-আমিন (২) এবং মেয়ে মারিয়াম (২)। তাদের সবার বাড়ি লালমনিরহাট সদর উপজেলার কোদালখাতা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালে আনারুল ইসলাম তার স্ত্রী ও তিন সন্তানসহ ভারতের কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এবং সেখান থেকে হরিয়ানা রাজ্যে গিয়ে বসবাস শুরু করেন। ভারতে অবস্থানকালীন সময়েই তার দুই সন্তান আল-আমিন ও মারিয়াম জন্মগ্রহণ করে।

সিলেটের চার সীমান্ত দিয়ে ৭০ জনকে পুশ ইন করেছে বিএসএফসিলেটের চার সীমান্ত দিয়ে ৭০ জনকে পুশ ইন করেছে বিএসএফ
সবশেষ বৃহস্পতিবার তাদের বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ। পুশ ইনের পর বাংলাদেশের ভেতরে প্রবেশ করে লালমনিরহাটের আউলিয়ার হাট এলাকায় পৌঁছালে স্থানীয় জনতা তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে।

বুড়িমারী বিজিবি কোম্পানি কমান্ডার হাফিজুল ইসলাম হাফিজ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page