October 14, 2026, 6:17 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

লালমনিরহাট সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  লালমনিরহাটের হাতীবান্ধার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া সীমান্ত থেকে রবিনাশ (২৫) নামে এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মেইন পিলার ৯৫-এর কাছে এ ঘটনা ঘটে।

আটক রবিনাশ ওই ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের মনোরঞ্জন রায়ের ছেলে। তিনি পেশায় একজন রংমিস্ত্রি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গরুর জন্য ঘাস কাটতে বাড়াইপাড়া সীমান্তবর্তী এলাকায় যান যুবক রবিনাশ। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা তাঁকে সন্দেহভাজনভাবে আটক করে ভারতীয় ভূখণ্ডে নিয়ে যায়। তখন সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সীমান্তবর্তী এলাকার অনেক পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির শঙ্কা করছে সীমান্তবাসী।

ঘটনার পর বিজিবি ও স্থানীয় প্রশাসন বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। আটক যুবক রবিনাশকে দ্রুত ফেরত আনতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে তার পরিবার।

সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বিষয়টির বলেন, রবিনাশকে দ্রুত সময়ের মধ্যে ফেরানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page