September 8, 2026, 12:51 pm
শিরোনামঃ
অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি
এইমাত্রপাওয়াঃ

লেবাননের উপশহর লক্ষ্য করে অগ্নিবোমা নিক্ষেপ করল ইসরাইলি সেনারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লেবাননের দক্ষিণাঞ্চলের মেইস আল জাবাল উপশহরের দিকে অগ্নি-বোমা নিক্ষেপ করেছে ইসরাইলি সেনারা। বার্তা সংস্থা স্পুটনিক জানিয়েছে, ইসরাইলের টহল বাহিনীর নিক্ষিপ্ত অগ্নি-বোমার কারণে ঐ এলাকায় আগুন ধরে যায়।

আগুন নেভাতে অগ্নি নির্বাপক বাহিনী সেখানে পৌঁছালে আকাশ থেকে তাদের ওপর গুলি চালানো হয় বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। অগ্নিকাণ্ডের কারণে ঐ এলাকায় ইসরাইলের পেতে রাখা দু’টি মাইনও বিস্ফোরিত হয়েছে।

এদিকে, ইহুদিবাদী বাহিনী সম্প্রতি নতুনকরে দক্ষিণ লেবাননের পানি সীমা লঙ্ঘন করেছে।

লেবাননের সরকার এ পর্যন্ত বহুবার এ ধরণের হামলা ও সীমা লঙ্ঘনের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ করেছে।

২০০৬ সালে লেবাননের বিরুদ্ধে ইসরাইলের ৩৩ দিনের যুদ্ধের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ১৭০১ নম্বর প্রস্তাব পাস হয়। এই প্রস্তাবে বলা হয়েছে, লেবাননের বিরুদ্ধে কোনো ধরণের বিদ্বেষমূলক তৎপরতা চালাবে না দখলদার ইসরাইল। কিন্তু দখলদার ইসরাইল এই প্রস্তাবকে গুরুত্ব না দিয়ে লেবাননের আকাশ, ভূমি ও নৌ সীমা লঙ্ঘন করছে।#

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page