November 26, 2026, 6:34 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

লেবাননের ওপর মার্কিন চাপের নিন্দা জানাল হিজবুল্লাহ প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইলকে ছাড় দিতে লেবাননের ওপর চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। কিন্তু তার বিনিময়ে কোন প্রতিশ্রুতি বা নিশ্চয়তা দিচ্ছে না। হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম মঙ্গলবার এসব অভিযোগ করেন।  বৈরুত  থেকে এএফপি এ খবর জানিয়েছে।

তিনি আরও বলেন, প্রতিদান বা গ্যারান্টি ছাড়াই যুক্তরাষ্ট্র সরকার তাদের দেশকে ছাড় দিতে বাধ্য করছে। কারণ, তারা ইসরাইলকে অবাধ ক্ষমতা দিতে চায়।

হিজবুল্লাহর নিজস্ব টেলিভিশন চ্যানেল আল-মানারে দেওয়া এক ভাষণে কাসেম আরও বলেন, সরকারের কাজ আমেরিকার নির্দেশে চলা বা তাদের শর্ত বাস্তবায়ন করা নয়।

ওয়াশিংটন হিজবুল্লাহর অর্থায়নের উৎস বন্ধ করার পাশাপাশি লেবানন সরকারকে দলটির অস্ত্র জমা দেওয়ার জন্যও চাপ দিচ্ছে।

২০২৪ সালের নভেম্বরে ইসরাইলের সঙ্গে যুদ্ধ শেষে যুদ্ধবিরতি কার্যকর হলেও, ইসরাইলের হামলা এখনও চলছে। ওই যুদ্ধে হিজবুল্লাহ অনেকটাই দুর্বল হয়ে পড়ে।

রোববার ও সোমবার লেবাননের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মার্কিন অর্থ বিভাগের একটি প্রতিনিধিদল হিজবুল্লাহর ইরানি অর্থায়ন বন্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানায়।

মার্কিন প্রশাসন হিজবুল্লাহর প্রতি ইরানের অর্থ সহায়তা বন্ধে ‘খুব গুরুত্বের সঙ্গে’ কাজ করছে বলে সোমবার সাংবাদিকদের জানান সন্ত্রাসবিরোধী বিভাগের উপ পরিচালক জন হার্লে।

যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের তথ্যমতে, চলতি বছর জানুয়ারি থেকে ইরান হিজবুল্লাহকে এক বিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এএফপিকে বলেন, হিজবুল্লাহর অর্থের উৎস বন্ধে সক্রিয় পদক্ষেপ নিতে লেবানন সরকারকে ‘স্পষ্ট ও কড়া বার্তা’ দিয়েছে মার্কিন প্রতিনিধিদল।

গত বছরের যুদ্ধে হিজবুল্লাহর দীর্ঘদিনের নেতা হাসান নাসরাল্লাহ নিহত হন এবং সংগঠনের সামরিক সক্ষমতার বড় অংশ ধ্বংস হয়ে যায়।

ফলে, লেবাননের রাজনীতিতে হিজবুল্লাহর প্রভাব কিছুটা দুর্বল হয়ে পড়ে। তবুও দলটি তাদের অস্ত্র হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছে।

কাসেম আরও বলেন, ‘আমরা আমাদের অস্ত্র কখনও ছাড়ব না। এই অস্ত্রই আমাদের শক্তি ও দৃঢ়তার প্রতীক।’

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page