September 27, 2026, 5:04 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

লেবাননের সেনাবাহিনীর ওপর ইসরাইলি হামলায় পেন্টাগন প্রধানের ‘গভীর উদ্বেগ’ প্রকাশ ; আহারে মায়া কান্না

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বুধবার তার ইসরাইলি প্রতিপক্ষ ইয়োভ গ্যালান্তের কাছে লেবাননের সেনাবাহিনীর উপর হামলায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে মায়া কান্না করেছেন। সপ্তাহান্তে ইসরাইলের এই হামলায় লেবাননের তিন সেনা নিহত হওয়ার পর তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

লেবাননের সামরিক বাহিনী রোববার বলেছে, ইসরাইল দেশটির দক্ষিণে সৈন্যদের গাড়ি লক্ষ্য করে এই হামলা করেছে। অথচ তারা ইসরায়েল বলছে, তারা ইরান-সমর্থিত হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে আঘাত করেছে।

গত মাসে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই মৃত্যুতে লেবাননের সেনা নিহতের সংখ্যা আটজনে দাঁড়িয়েছে।
বুধবার গ্যালান্তের সাথে একটি ফোন কলে, অস্টিন ‘লেবানিজ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে হামলার রিপোর্ট সম্পর্কে তার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন,’ পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার এক বিবৃতিতে বলেন।

তিনি যোগ করেন যে অস্টিন ‘লেবাননের সশস্ত্র বাহিনী এবং লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী- ইউএনআইএফআইএল বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণের গুরুত্বের উপর জোর দিয়েছেন।’

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল তার সদস্যদের একাধিকবার ইউএনআইএফআইএল-এর উপর আক্রমণ করার অভিযোগ উঠেছে।
অস্টিন উত্তর গাজায় নিহত একজন ইসরায়েলি ব্রিগেড কমান্ডারের জন্য তার সমবেদনাও প্রকাশ করেছেন, যেখানে ইসরায়েলি বাহিনী হামাসকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালাচ্ছে।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, কর্নেল আহসান রোববার ডাকসা জাবালিয়া এলাকায় তার ট্যাঙ্ক ছেড়ে যাওয়ার সময় এক বিস্ফোরণে নিহত হন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page