October 1, 2026, 10:54 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

লেবাননের সেনা শাসক আউনকে ‘উপযুক্ত নেতা’ হিসেবে অভিনন্দন জানালেন গণতন্ত্রের ধ্বজাধারী মার্কিন প্রেসিডেন্ট বাইডেন 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লেবাননের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত জোসেফ খলিল আউনকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, যুদ্ধবিধ্বস্ত দেশের জন্য সেনাপ্রধান হলেন ’উপযুক্ত নেতা।’

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

বৃহস্পতিবার বাইডেন বলেন, ‘প্রেসিডেন্ট আউনের প্রতি আমার আস্থা আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জোসেফ আউনই এই সময়ের জন্য লেবাননের উপযুক্ত  নেতা।’

তিনি আরও বলেন, ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি তত্ত্বাবধানে আউন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

লেবাননের আইন প্রণেতারা আউনকে নির্বাচিত করায় দুই বছরেরও বেশি সময়ের শূন্যপদ পূরণ হয়েছে এবং দেশটিকে আর্থিক মন্দাদুর করতে বিশেষ পদক্ষেপ নিতে পারেন।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলের মোকাবিলার বিষয়ে একটি আলোচনা শেষে বাইডেন বলেন, ’অবশেষে আমাদের একজন প্রেসিডেন্ট আছে।’ ৩০ মিনিট আমি কথা বলেছি।  বাইডেন লেবাননের নেতাকে ‘প্রথম শ্রেণির নেতা’ হিসাবে বর্ণনা করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আউনের নির্বাচনকে ’একটি ঐতিহাসিক মুহূর্ত’ বলে অভিহিত করেছেন, যা লেবাননকে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার সুযোগ তৈরি করে দিয়েছে।

জোসেফ আউন শুক্রবার ৬১ বছর বয়সে পা রেখেছেন। দক্ষিণ লেবাননে ইসরাইলের সাথে যুদ্ধবিরতি তদারকি করার কঠিন দায়িত্ব পালন করতে হতে তাকে।

তাকে এমন একজন প্রধানমন্ত্রী ও নির্বাচন করতে হবে যাকে আন্তর্জাতিক ঋণদাতাদের দাবি অনুযায়ী সংস্কার বাস্তবায়নে সক্ষম হতে হবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page