November 6, 2026, 3:43 pm
শিরোনামঃ
যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
এইমাত্রপাওয়াঃ

লেবাননে যুদ্ধবিরতি চুক্তি গাজায় যুদ্ধবিরতির পথ দেখাতে পারে : হামাস নেতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের একজন শীর্ষ নেতা বলেছেন, লেবাননের হিজবুল্লাহ আন্দোলন এবং হামাস নেতাদের মধ্যে সম্পূর্ণভাবে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রয়েছে এবং লেবাননের যুদ্ধবিরতি গাজায় শান্তি প্রতিষ্ঠার পথ দেখাতে পারে।

গতকাল (বৃহস্পতিবার) ইরানের আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল- আলমকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন হামাস নেতা সামি আবু জুহরি। তিনি বলেন, লেবাননের জনগণকে রক্ষা এবং ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন বন্ধ করার জন্য আমরা লেবাননের জনগণ ও হিজবুল্লাহ আন্দোলনের চুক্তির অধিকারকে স্বীকার করি। একই সাথে হিজবুল্লাহ যোদ্ধারা ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়িয়ে যে বিরাট আত্মত্যাগ করেছে তার প্রতিও হামাস কৃতজ্ঞতা জানায়।

সামি আবু জুহরি আরো বলেন, গত ১৪ মাস ধরে ইহুদিবাদী ইসরাইল আগ্রাসন চালালেও গাজা এবং লেবাননে তাদের ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। ইহুদিবাদীরা বরং বেসামরিক ফিলিস্তিনি ও লেবাননের নাগরিকদের হত্যা করে এবং অবকাঠামো ধ্বংস করে বিজয় দাবি করছে।

গাজার বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে সামি আবু জুহরি বলেন, সেখানে যা কিছু হচ্ছে তা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলে বলতে হবে যে, সাম্প্রতিক শতাব্দিগুলোতে কোথাও এই ধরনের ভয়াবহ অমানবিক ঘটনা ঘটেনি। গাজার সমস্ত হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোকে ইচ্ছাকৃতভাবে ইহুদিবাদী ইসরাইল ধ্বংস করেছে।

হামাসের এই নেতা জানান, অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে একমাত্র কামাল আদওয়ান হাসপাতাল টিকে আছে, এছাড়া সেখানে কোনো হাসপাতাল ও চিকিৎসা উপকরণ নেই যা দিয়ে গাজার লোকজনকে চিকিৎসা সেবা দেয়া সম্ভব।

তিনি বলেন, এখনো প্রতিদিন ইহুদিবাদি ইসরাইল বর্বর আগ্রাসন চালাচ্ছে এবং প্রতিদিন বহু সংখ্যক ফিলিস্তিনি হতাহত হচ্ছেন। একই সাথে ইহুদিবাদী সেনারা এসব অসহায় মানুষকে হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে যেতে দিচ্ছে না এবং ধ্বংসস্তূপের নিচ থেকে বের করা আহত ব্যক্তিদের সেবার জন্য ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স যেতে দেয় না।

 

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page