November 7, 2026, 1:37 am
শিরোনামঃ
যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
এইমাত্রপাওয়াঃ

লেবাননে হিজবুল্লাহর প্রাণঘাতী হামলায় ছয় ইসরাইলি সেনা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের স্থল অভিযানের অন্যতম সবচেয়ে মারাত্মক দিনে বুধবার সীমান্তের কাছে যুদ্ধে ছয় ইসরাইলি সৈন্য নিহত হয়েছে।

জেরুজালেম থেকে এএফপি জানায়, সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ লেবাননে যুদ্ধের সময় সৈন্যরা নিহত হয়। তাদের মৃত্যুতে ইসরাইল লেবাননে ৩০ সেপ্টেম্বর স্থল বাহিনী প্রেরনের পর হিজবুল্লাহর সাথে যুদ্ধে এ পর্যন্ত ৪৭ ইসরাইলি সৈন্য নিহত হয়েছে।

ইসরাইলি নতুন প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে কোনো শিথিলতা আনা হবে না বলে জানানোর পর সেনাবাহিনীর স্থল বাহিনী প্রেরণের ঘোষণা আসে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ‘ভগ্ন হৃদয়’ ইমোজি দিয়ে সৈন্য নিহত হওয়া পদাতিক ইউনিট ‘গোলানি ব্রিগেডের প্রতীক ‘হলুদ পটভূমিতে সবুজ জলপাই গাছের’ ছবি সম্বলিত একটি ছবি শেয়ার করেছেন।

২৩ সেপ্টেম্বর থেকে, ইসরাইল লেবাননে প্রধানত দক্ষিণ বৈরুতের এবং  দেশের পূর্ব ও দক্ষিণে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি লক্ষ্য করে তার হামলার অভিযান  জোরদার করে এবং পরে ৩০সেপ্টেম্বর স্থল সেনা পাঠায়। এর আগে প্রায় এক বছর ধরে হিজবুল্লাহ ও ইরাইলের মধ্যে আন্তঃসীমান্ত গুলি বিনিময় চলে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবার ভোরে বৈরুতের দক্ষিণে হিজবুল্লাহর এক ঐতিহ্যবাহী শক্ত ঘাঁটির বাইরে একটি ঘনবসতিপূর্ণ এলাকা আরামাউনে, ইসরাইলি হামলায় আটজন নিহত হয়েছে।

বুধবার রাতে বৈরুতের দক্ষিণ শহরতলীতে গোলাগুলির শব্দ শোনা যায়। এএফপি ফুটেজে একটি এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এলাকাটি থেকে ইসরাইলের লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হয়েছিল। লেবাননের রাষ্ট্রীয় মিডিয়ার প্রতিবেদনে ২৪ ঘণ্টার মধ্যে হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরাইলের একের পর এক হামলার খবর জানানোর পরে আঘাতটি আসে।

ইরান-সমর্থিত হিজবুল্লাহ বুধবার বলেছে তারা তেল আবিবের বাণিজ্যিক কেন্দ্রে ইসরাইলি সেনাবাহিনীর সদর দফতরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা লেবানন থেকে ইসরাইলি ভূখণ্ডে প্রবেশ করা পাঁচটি ক্ষেপণাস্ত্রের কয়েকটিকে বাধা দিয়েছে।

হিজবুল্লাহ মধ্যরাতের ঠিক আগে ইসরাইলের শত্রু সেনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দায়ও স্বীকার করেছে।

গত সপ্তাহে নিয়োগের পর ইসরাইলে প্রতিরক্ষা মন্ত্রী কাটজ সীমান্তে তার প্রথম সফরে, ‘কোনও যুদ্ধবিরতি হবে না’ উল্লেখ করে বলেন, আমরা প্যাডেল থেকে আমাদের পা সরিয়ে নেব না এবং এমন কোনও ব্যবস্থা করতে দেব না যাতে আমাদের যুদ্ধের লক্ষ্যগুলো অর্জন ব্যহত হয়।

আজকের বাংলা তারিখ

  • ৭ই নভেম্বর, ২০২৬
  • ২৩শে কার্তিক, ১৪৩৩
  • ২৬শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page