October 17, 2026, 8:24 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

লেবানন চুক্তি ইসরাইলের জন্য কৌশলগতভাবে লজ্জাজনক পরাজয় : আইআরজিসি প্রধান 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাথে ইহুদিবাদী ইসরাইল যে যুদ্ধবিরতি চুক্তি করেছে তার মধ্যদিয়ে প্রকৃতপক্ষে দখলদার ইসরাইলের কৌশলগত ও লজ্জাজনক পরাজয় ঘটেছে। হিজবুল্লাহ মহাসচিব শেখ নাঈম কাসেমকে পাঠানো এক বার্তায় আজ (বৃহস্পতিবার) এসব কথা বলেছেন জেনারেল সালামি।

ইহুদিবাদী ইসরাইলকে যুদ্ধবিরতি চুক্তিতে বাধ্য করানোর জন্য তিনি হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনকে অভিনন্দন জানান। এর একদিন আগে অর্থাৎ গতকাল থেকে হিজবুল্লাহ এবং ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। গত ১৪ মাস ধরে হিজবুল্লাহ এবং ইসরাইলের মধ্যে সামরিক সংঘাত চলে আসছিল।

হিজবুল্লাহকে পাঠানো বার্তায় জেনারেল সালামি বলেন, “লেবানন ফ্রন্টে যুদ্ধবিরতি হলো ইহুদিবাদীদের জন্য একটি কৌশলগত এবং অপমানজনক পরাজয়। যুদ্ধের মাধ্যমে হিজবুল্লাহর বিরুদ্ধে তারা কোনো অশুভ লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা অর্জনের কাছাকাছিও আসতে পারেনি।”

জেনারেল সালামি বলেন, এই যুদ্ধবিরতি এমনকি গাজার যুদ্ধ শেষ করার জন্য একটি সূচনাও হতে পারে।” সালামি আরো বলেন, ইসরাইলের যুদ্ধবিরতি মেনে নেয়ার কারণ হলো- হিজবুল্লাহর বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র দখলদারদের ঘাঁটি ও কৌশলগত স্থানগুলোকে লক্ষ্য করে তাক করা রয়েছে।

আইআরজিসি প্রধান জোর দিয়ে বলেন, ইসরাইল দিন দিন ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে এবং তারা গাজা ও লেবাননে যে অপরাধ করছে তা প্রতিরোধ আন্দোলনকে শক্তিশালী করবে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page