September 27, 2026, 11:49 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

লেবানন থেকে নাগরিকদের সরিয়ে নিতে একটি বিমান ভাড়া করেছে ব্রিটেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ব্রিটেন বলেছে, তারা ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধরত লেবানন থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিতে একটি বাণিজ্যিক বিমান ভাড়া করেছে।
লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ফ্লাইটটি বুধবার বৈরুতের রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবে, চাহিদার উপর নির্ভর করে পরবর্তী ফ্লাইটসমূহ পরিচালিত হবে।
পররাষ্ট্র মন্ত্রী ডেভিড ল্যামি বলেন, লেবাননের পরিস্থিতি অস্থিতিশীল ও দ্রুত আরো অবনতির আশঙ্কা রয়েছে। তার কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘লেবাননে ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার বলে বিবেচিত হচ্ছে।’ সরকার বলেছে ফ্লাইটে অরক্ষিত ব্রিটিশ নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে।
গত সপ্তাহে, বেশ কিছু এয়ারলাইনস বৈরুত থেকে আসা-যাওয়ার ফ্লাইট স্থগিত করায় লেবানন থেকে লন্ডন তার নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য সাইপ্রাসে ৭০০ সৈন্য মোতায়েনের ঘোষণা দিয়েছে।
ইসরাইল লেবাননের সাথে তার উত্তর সীমান্তের কিছু অংশকে সামরিক অঞ্চল ঘোষণা করেছে এবং দেশটির দক্ষিণে বিমান হামলা ও কামান দিয়ে স্থল অভিযান শুরু করেছে। শুক্রবার ইসরাইলি হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হলে সোমবার ইসরাইলের বিরুদ্ধে তারা লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করে বলেছে, তারা স্থল অভিযানের জন্য প্রস্তুত আছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page