October 20, 2026, 7:28 am
শিরোনামঃ
যশোরে অস্ত্র গুলি ও হেরোইন মামলায় মহি পাগলার যাবজ্জীবন কারাদণ্ড যশোরের শার্শায় আত্মহত্যার আগে ফেসবুক লাইভে দুই সন্তানের জননী ; দায়ি শিক্ষক স্বৈরাচারের ফেরার পথ খুলে দেওয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে মারাত্মক সংকটে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে : অ্যাটর্নি জেনারেল চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন করা কঠিন : ইসি নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত চুয়াডাঙ্গায় নিখোঁজের পাঁচদিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ইতালিতেও বিক্ষোভ ; আহত ১৪১ পুলিশ ও ১৯৭ জন আটক ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

লোকসভা নির্বাচনের প্রথম দু’দফার ভোট দেখে বিজেপি ভয় পেয়ে গেছে : মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দু’দফার ভোট দেখে বিজেপি ভয় পেয়ে গেছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়। উত্তরবঙ্গের ৬টি আসনে প্রথম দুই দফার ভোটে ভালো ফলের দাবি করেছে বিজেপি-তৃণমূল দু’পক্ষই। কিন্তু এই ৬টি আসনের মধ্যে ঠিক কটি আসন বিজেপি পাবে, তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুর্শিদাবাদের জঙ্গিপুরের সভায় বিজেপির প্রতি ইঙ্গিত করে মমতা বলেন, “প্রথম দু’দফাতেই ওরা এপাশ-ওপাশ-ধপাস। বাকি পাঁচ দফার কথা ভেবে ভয় পাচ্ছে। দিল্লি থেকে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে মুম্বাই, মুম্বাই থেকে বিহার, বিহার থেকে কেরল, কেরল থেকে বাংলা, সব জায়গায় ওরা মুখ থুবড়ে পড়বে।”

বিজেপি সরকারের বিরুদ্ধে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ তুলে তৃণমূল সুপ্রিমো বলেন, “বিজেপিকে একটি ভোটও দেবেন না। ওরা সাধারণ মানুষের দুঃখ কষ্ট বোঝে না। আবাস যোজনার টাকা আটকে রেখেছে। ১০০ দিনের টাকা দিচ্ছে না। বলে বেড়াচ্ছে, ওরা নাকি দু’বছর ধরে বিনামূল্যে রেশন দিচ্ছে। আমি বলছি, কেন্দ্রীয় সরকার একটা টাকাও দেয়নি। আমরা ৩২০০০ কোটি টাকা খরচ করে বিনামূল্যে রেশন দিচ্ছি।”

এসএসসি-র প্যানেল বাতিল ইস্যুতেও এদিন তীব্র সমালোচনা করেন মমতা। তিনি বলেন, “২৬ হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে নিল। কী উল্লাস ওদের চাকরি খেয়ে। এত ছেলেমেয়ে চাকরি পেয়েছে, সামান্য কিছু ভুল হতেই পারে। আমরা ভুল শুধরে নিতাম। একসঙ্গে এত ছেলেমেয়ের চাকরি খাওয়া যায় না।”

প্রসঙ্গত, ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের এই নজিরবিহীন রায়ের ফলে চাকরি হারিয়েছেন ২৫ হাজার ৭৫৩ জন। একই সঙ্গে আদালত জানিয়েছে, এসএসসি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের সুদ-সহ বেতন ফেরত দিতে হবে। সুদের হার হবে বছরে ১২ শতাংশ। যদিও এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য।

 

আজকের বাংলা তারিখ

  • ২০শে অক্টোবর, ২০২৬
  • ৫ই কার্তিক, ১৪৩৩
  • ৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page