September 28, 2026, 2:37 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

লোহিত সাগরে তেল ট্যাংকারে ইসরাইল-বিরোধী হামলার ফুটেজ প্রকাশ করল ইয়েমেনি সশস্ত্র বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে একটি তেল ট্যাংকার লক্ষ্য করে সাম্প্রতিক ইসরাইল-বিরোধী অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে। পাশাপাশি শিপিং কোম্পানিগুলোকে ইয়েমেনি বাহিনীর নিষেধাজ্ঞা লঙ্ঘন না করার জন্য সতর্ক করেছে।

গতকাল (শুক্রবার) প্রকাশিত ফুটেজে গ্রীক-পতাকাবাহী একটি ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটতে দেখা যাচ্ছে। ট্যাঙ্কারটিতে চলতি সপ্তাহের শুরুতে হামলা করা হয়।

ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, “আমাদের বাহিনী গ্রীক জাহাজ সুনিয়নকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার মালিক কোম্পানি ইসরাইলি বন্দরগুলোর একটিতে প্রবেশ করে ইয়েমেনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে।”

ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন না করার জন্য জাহাজ কোম্পানিগুলোকে সতর্কতা পুনর্ব্যক্ত করেছে এবং পরবর্তীতে নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হলে গুরুতর ও ধ্বংসাত্মক পরিণতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “ইহুদিবাদী শত্রু যতক্ষণ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তাদের আগ্রাসন ও অবরোধ অব্যাহত রাখবে ততক্ষণ ইসরাইল অভিমুখী মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।”

 

আজকের বাংলা তারিখ



Our Like Page