August 30, 2026, 4:24 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ কর্মী ভূট্টোসহ ৩ জন আটক যশোরে জবানবন্দি দিতে গিয়ে অসুস্থ মা হত্যার আসামি মামুন ; হাসপাতালে ভর্তি অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশের বিশেষ ইউনিট গঠন ; সারাদেশে চলবে বিশেষ অভিযান বঙ্গোপসাগরে লঘুচাপ ; বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গাজীপুরে গরুর ঘাস খাওয়ানো নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন খাগড়াছড়িতে নিজ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ফ্রি প্যালেস্টাইন’ বাদ দিয়ে কাশ্মীর দখলে স্লোগান দেওয়া উচিত : শুভেন্দু অধিকারী পারমাণবিক বোমা পরীক্ষা স্থগিত রাখার আহ্বান করলেন জাতিসংঘ মহাসচিব ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করলেন তুরস্কের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

লোহিত সাগর উপকূলে সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রোববার জানিয়েছে, তারা সৌদি আরবের লোহিত সাগর উপকূলে একটি তেল স্থাপনায় হামলা চালানো হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ‘আমরা জাজানে আরামকোর একটি তেল শোধনাগারে সুনির্দিষ্টভাবে ড্রোন হামলা চালিয়েছি।’ তিনি আরও বলেন, ‘ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলের ভূখণ্ডে সৌদি বাহিনীর সামরিক অভিযান এবং  অনুপ্রবেশের জবাবে এই হামলা চালানো হয়েছে।’

আজকের বাংলা তারিখ



Our Like Page