September 24, 2026, 3:51 pm
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

ল্যাতিন আমেরিকার তিন দেশে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে ইরানের প্রেসিডেন্ট রায়িসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ল্যাতিন আমেরিকার তিন দেশে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম পর্যায়ে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।

স্থানীয় সময় সোমবার বিকেলে রায়িসিকে বহনকারী বিমান কারাকাসের সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী বিমানবন্দরে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী আলবার্তো ভ্যান ক্লাভেরেন ইরানের প্রেসিডেন্টকে স্বাগত জানান। এর কয়েক ঘণ্টা পর কারাকাসের প্রেসিডেন্ট প্রাসাদে রায়িসিকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।এরপর দু’দেশের রাষ্ট্রপ্রধানরা দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। দু’দেশের উচ্চপদস্থ কর্মকর্তারাও দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে আলোচনা ও মতবিনিময় করেন।

পাঁচদিনের এ সফরে প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে অন্যান্যের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী, তেলমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী। ভেনিজুয়েলা সফর শেষে ইরানের রাষ্ট্রীয় প্রতিনিধিদলটি নিকারাগুয়া ও কিউবা সফর করবে। এসব সফরে আমেরিকার নিভৃত আঙ্গিনা হিসেবে পরিচিত তিন দেশের সঙ্গে ইরানের বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে।

প্রেসিডেন্ট রায়িসি এসব সফরে ল্যাতিন আমেরিকার তিন দেশে বসবাসরত প্রবাসী ইরানি নাগরিক ও ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page