November 6, 2026, 6:52 pm
শিরোনামঃ
যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
এইমাত্রপাওয়াঃ

শক্ত জবাব দিয়েছি ; আবার হামলা হলে কঠোর জবাব দেব : ইরানের সামরিক প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি বলেছেন- ইরান যুদ্ধ শুরু করেনি, তবে হামলাকারীকে সর্বশক্তি দিয়ে জবাব দিয়েছে। যেহেতু যুদ্ধবিরতিসহ শত্রুর প্রতিশ্রুতি মেনে চলার বিষয়ে ব্যাপক সন্দেহ রয়েছে, সে কারণে পুনরায় হামলার কঠোর জবাব দিতে ইরান প্রস্তুতি নিয়েছে।

বার্তা সংস্থ ইরনা’র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুল রহিম মুসাভি সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমানের সাথে টেলিফোনে কথা বলেছেন।

এ সময় ইহুদিবাদী ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের সাথে ১২ দিনের যুদ্ধ সম্পর্কে তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান সংযম দেখিয়েছে এবং যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছিল। এরপরও ইরানে আগ্রাসন চালিয়ে ইহুদিবাদী ইসরাইল এবং যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে- তারা কোনো আন্তর্জাতিক আইন এবং নিয়ম-নীতি মেনে চলে না। চাপিয়ে দেওয়া ১২ দিনের যুদ্ধে বিশ্বের কাছে এই বাস্তবতা স্পষ্ট হয়েছে।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আরও বলেছেন, আমরা জবাব দিয়েছি, আবারও এমনটা ঘটলে শক্ত জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি।

টেলিফোনে কথা বলার সময় সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান বলেন, সৌদি সরকার আগ্রাসনের নিন্দা করেই থেমে থাকেনি বরং যুদ্ধ ও আগ্রাসন বন্ধ করার জন্য ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে।

সৌদি প্রতিরক্ষামন্ত্রী সাম্প্রতিক যুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর বেশ কয়েকজন কমান্ডারের শহীদ হওয়ায় শোক প্রকাশ করেন।

আজকের বাংলা তারিখ

  • ৭ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৬শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page