November 5, 2026, 4:05 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

স্মার্ট বাংলাদেশে জঙ্গীবাদ ও মাদকের ঠাঁই নেই : ডেপুটি স্পিকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও মাদকের ঠাঁই নাই।

তিনি বলেন, ধুমপান হলো মাদকের প্রবেশপথ। আর মাদক ক্রয়ের প্রয়োজনীয় টাকা সংগ্রহের জন্য মাদকসেবীরা নানা অপকর্মে লিপ্ত হয় এবং এর কিছু অংশ আবার জঙ্গিবাদে জড়ায়।
আজ সোমবার সাঁথিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মাদকের ভয়াবহতা, সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধে ‘সচেতনতা বৃদ্ধি বিষয়ক ক্যাম্পেইন’ শীর্ষক অনুঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, বর্তমান প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত থাকতে হবে এবং জ্ঞান-বিজ্ঞান চর্চার মাধ্যমে সুস্থ্য মানব সম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। জঙ্গিবাদের ভয়াবহতা সম্পর্কে সচেতন থেকে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে নিজেকে বৈশ্বিক ভাবধারার মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, পৌর মেয়র মো. মাহবুবুল আলম বাচ্চু ও শহীদ শেখ রাসেল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মো. মসিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
এদিকে সাঁথিয়ার বোয়াইলমারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রকাল থেকেই বন্ধু-বান্ধব ও গরীব দুঃখীদের কল্যাণে নিবেদিতপ্রাণ ছিলেন। অভিভাবকদের উচিৎ নিজের সন্তানদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শকে ফুটিয়ে তোলা।
আলহাজ নূর মোহাম্মদ প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন ও পৌর মেয়র মো. মাহবুবুল আলম বাচ্চু উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page