April 11, 2026, 8:33 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

শতাধিক ইউক্রেনীয় বন্দিকে মুক্তি দিলো রাশিয়ার ওয়াগনার গ্রুপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার সবচেয়ে শক্তিশালী ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ অর্থোডক্স ইস্টার উপলক্ষে অন্তত ১৩০ ইউক্রেনীয় বন্দিকে মুক্তি দিয়েছে। রবিবার ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন এই দাবি করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

টেলিগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, সবাইকে প্রস্তুত করুন, খাবার ও পানি দিন। আহতদের পরীক্ষা করুন।

ভিডিওতে এক দল ইউক্রেনীয় বন্দিকে দেখানো হয়েছে। তাদেরকে বলা হয়েছে, অর্থোডক্স ইস্টার উপলক্ষে ইউক্রেনীয় সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

ভিডিওতে এক ওয়াগনার যোদ্ধাকে বলতে শোনা গেছে, আমি আশা করি আবার আমাদের হাতে আপনারা বন্দি হবেন না।

পরে তাদেরকে একটি ট্রাকে তোলা হয়। সঙ্গে কিছু পানির বোতলও দেওয়া হয়।

শতাধিক বন্দি, এদের কয়েকজনকে খোঁড়াতে দেখা গেছে। কয়েকজনকে স্ট্রেচারে নিয়ে গেছেন সহযোদ্ধারা।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক বলেছেন, ইস্টার বিনিময় উপলক্ষে ১৩০ জন ইউক্রেনীয় সেনাকে মুক্তি দেওয়া হয়েছে।

তবে কতজন রুশ সেনাকে ইউক্রেন মুক্তি দিয়েছে তা জানা যায়নি।

বাখমুতে ইউক্রেনীয় সেনাদের পিছু হটিয়ে দিচ্ছে ওয়াগনার গ্রুপের যোদ্ধারা। শহরটির বেশিরভাগ অঞ্চল নিয়ন্ত্রণের দাবি করছে ভাড়াটে বাহিনীটির। যদিও ইউক্রেন বারবার এমন দাবি প্রত্যাখ্যান করে আসছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page