March 26, 2026, 8:52 am
শিরোনামঃ
জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে : অর্থমন্ত্রী কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা করে পাবে : রেল প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানির বাইরে ১০ কোটির বেশি মানুষ মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল : রিজভী নিজেকে নির্দোষ বলে দাবি করলো হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৫ কর্মীকে বহিষ্কার করল সৌদি আরব তারা আমাদের আবাও উপনিবেশ বানাতে চায় : ব্রাজিলের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

শতাধিক রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  শ্রীলঙ্কার নৌবাহিনী জানিয়েছে, মিয়ানমার থেকে ভারত মহাসাগরে মাছ ধরার ট্রলারে ভেসে আসা ১০২ জন রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার করে নিরাপদে বন্দরে নিয়ে এসেছে। শুক্রবার এএফপি এই খবর জানায়।

দেশটির নৌবাহিনীর এক মুখপাত্র বলেছেন, শ্রীলঙ্কার পূর্বাঞ্চলের ত্রিনকোমালি বন্দরে নিয়ে আসা রোহিঙ্গাদলে ২৫টি শিশু রয়েছে। শরণার্থী  দলের সবাইকে খাবার ও পানি সরবরাহ করা হয়েছে।

তিনি জানান, ‘তাদের ট্রলার থেকে নামানোর আগে স্বাস্থ্য পরীক্ষা করানো হবে।’

বেশিরভাগ মুসলিম জাতিগত রোহিঙ্গা মিয়ানমারে ব্যাপকভাবে নির্যাতিত, দীর্ঘ সমুদ্র যাত্রায় প্রতি বছর এদের হাজার-হাজার মানুষ জীবনের ঝুঁকি নেয়। অধিকাংশই দক্ষিণ-পূর্ব মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার দিকে যায়।

নৌবাহিনীর মুখপাত্র শুক্রবার জানান, শরণার্থীদের গন্তব্য কোথায় ছিলো তা তাদের ভাষা বুঝতে পারছিনা বলে সমস্যা হচ্ছে। মনে হচ্ছে-‘সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের ঝড়ো হাওয়া’ তাদেরকে এতো দূরে ঠেলে দিয়েছে।

২০১৭ সামরিক বাহিনীর অভিযানের সময় মিয়ানমার থেকে প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসে লাখ-লাখ রোহিঙ্গা, যা এখন জাতিগত গণহত্যা মামলা হিসেবে আর্ন্তজাতিক আদালতের বিষয়।

২০২১ সালের মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থানে ক্ষমতা দখল করে এবং তারপর যুদ্ধে নাকাল  দেশটি থেকে লাখ-লাখ মানুষকে পালিয়ে যেতে বাধ্য করেছে।

গত মাসে, জাতিসংঘ মিয়ানমারের রাখাইন রাজ্যকে সতর্ক করেছিল। রোহিঙ্গাদের ঐতিহাসিক জন্মভূমি দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। যুদ্ধের নৃশংসতায় স্থবির হয়ে গেছে রাজ্যটির বাণিজ্য ও কৃষি উৎপাদন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page