October 4, 2026, 4:18 pm
শিরোনামঃ
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি
এইমাত্রপাওয়াঃ

শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সেনা সদস্যদের প্রস্তুত থাকতে হবে : সেনা প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীতে কর্মরত সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

রোববার (২৪ ডিসেম্বর) সকালে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেট গ্রাউন্ডে বাংলাদেশ সেনাবাহিনীর ৫টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সেনাবাহিনীর একটি সম্মিলিত চৌকস দল মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন এবং সেনা প্রধানকে অভিবাদন প্রদান করেন।

কালার প্রদান অনুষ্ঠান শেষে তিনি শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের জেসিও ও অন্যান্য পদবির সৈনিকদের জন্য ১২০টি ফ্ল্যাট বিশিষ্ট নবনির্মিত ‘সেনানীড়’র উদ্বোধন করেন। এরপর তিনি ১৯ পদাতিক ডিভিশন এবং ঘাটাইল এরিয়ার সকল সেনা সদস্যদের উদ্দেশ্যে দরবার নেন। এ সময় ১৯ পদাতিক ডিভিশনের জিওসি এবং ঘাটাইল এরিয়া কমান্ডার নকিব আহমদ চৌধুরীসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, অন্যান্য অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সেনা সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



Our Like Page