October 28, 2026, 11:19 pm
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

শত্রুদের যে-কোনো ষড়যন্ত্র ও হুমকির দাঁতভাঙা জবাব দেওয়া হবে : জেনারেল সালামী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কমান্ডার-ইন-চীফ জেনারেল সালামী বলেছেন: ইরানের সশস্ত্র বাহিনী শত্রুদের যে-কোনো ষড়যন্ত্র ও হুমকির দাঁতভাঙা জবাব দেবে।

আবুমূসা দ্বীপে পারস্য উপসাগরের নিয়ন্ত্রণ মহড়ায় অংশ নেওয়া বাহিনীর সমাবেশে মেজর জেনারেল হোসেইন সালামি আজ এ মন্তব্য করেন। তিনি বলেন পারস্য উপসাগরসহ এ অঞ্চলের দ্বীপগুলোর সুরক্ষায় ইরানি বাহিনীর শক্তি প্রদর্শনই এই মহড়ার উদ্দেশ্য।

তিনি বলেন: ইরানের সশস্ত্র বাহিনী সীমান্ত নিরাপত্তা, স্বাধীনতা এবং বিপ্লবের গৌরবোজ্জ্বল সাফল্যগুলো সুরক্ষায় আত্মনিবেদিত। ‘শহীদ ইসহাক দারা’ নামের এই মহড়ায় অংশগ্রহণকারী উদ্যমী যোদ্ধা এবং সাহসী সীমান্তরক্ষীদের উপস্থিতির প্রশংসা করেন মেজর জেনারেল সালামি। ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার যুক্তি উল্লেখ করে তিনি বলেন: প্রতিরক্ষার স্বার্থে যে-কোনো পরিস্থিতিতে সবসময়ের জন্য প্রস্তুত থাকা প্রয়োজন। মেজর সালামি বলেন: এ অঞ্চলের মুসলিম সরকারগুলো নিজেরাই ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে  নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। আঞ্চলিক নিরাপত্তার জন্য বাইরের কোনো শক্তির উপস্থিতির প্রয়োজন নেই বলে তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন। জনাব সালামি দৃঢ়তার সঙ্গে বলেন: পশ্চিম এশিয়ার মুসলিম দেশগুলোতে নিরাপত্তাহীনতা, যুদ্ধ, অস্থিতিশীলতা, বিচ্ছিন্নতা ইত্যাদির জন্য আমেরিকা ও ইসরাইল দায়ী।

আবুমূসা দ্বীপকে কেন্দ্র করে পারস্য উপসাগরের ইরানী দ্বীপগুলোর শক্তিশালী প্রতিরক্ষার লক্ষ্যে আইআরজিসি’র নৌ-বাহিনী আজ সকাল থেকে মহড়া শুরু করেছে মহড়াকে কেন্দ্র করে রিয়ার অ্যাডমিরাল তাংসিরি বলেছেন: আইআরজিসি ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিন্দুমাত্র ছাড় দেবে না। পারস্য উপসাগরকে তিনি এই অঞ্চলের সকল দেশের বলে উল্লেখ করেন। তিনি বলেন, পারস্য উপসাগরের দ্বীপগুলো উজ্জ্বল রত্নের মতো। এগুলো ইসলামী ইরানের জলে-স্থলে চিরকাল জ্বলজ্বল করবে।#

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page