October 16, 2026, 1:33 pm
শিরোনামঃ
ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এইমাত্রপাওয়াঃ

শত্রুপক্ষের দুই গোয়েন্দা বিমান একই সময়ে হ্যাক করেছে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সীমান্তের কাছে শত্রুর দু’টি গোয়েন্দা বিমান একই সময়ে হ্যাক করেছে ইরান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ইলেকট্রনিক কোম্পানি ‘সা ইরান’ আজ (সোমবার) এ তথ্য জানিয়েছে।

কোম্পানির প্রধান রিয়ার অ্যাডমিরাল আমির রাস্তেগারি বলেছেন, ইরানের ইলেকট্রনিক ওয়ার সরঞ্জামের মাধ্যমে বিমান দু’টিকে হ্যাক করা হয়েছে। শত্রুর বিমান দু’টি এ সময় ইরানের আকাশসীমার খুব কাছে অবস্থান করছিল।

তিনি আরও বলেছেন, ইলেকট্রনিক যুদ্ধে ইরান সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসছে। শত্রুর সব ধরণের ইলেকট্রো-ম্যাগনেটিক তরঙ্গ মনিটর করার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সক্ষমতা তেহরানের রয়েছে।

আমির রাস্তেগারি আরও বলেন, দেশের নিরাপত্তা বিশেষকরে দেশের আকাশসীমা রক্ষায় বহু বছর ধরেই ইলেকট্রনিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। এ পর্যন্ত যারাই ইরানের শক্তি ও সক্ষমতা পরীক্ষা করতে এসেছে তারাই বিষয়টি বুঝতে পেরেছে।

‘সা ইরান’ কোম্পানির প্রধানের মতে, কয়েকশ’ কিলোমিটার দূরে অবস্থানকারী শত্রুর যেকোনো সরঞ্জামে বিঘ্ন সৃষ্টির সক্ষমতা ইরানের সশস্ত্র বাহিনীর রয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page