March 27, 2026, 6:37 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

শত্রুরা ইরানে হামলার কল্পনাও করতে পারে না : প্রেসিডেন্ট রায়িসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি বলেছেন, ইরান কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে তার সীমান্তের কাছে অবস্থান করতে দেবে না।

আজ (শুক্রবার) জাতীয় প্রতিরক্ষা সপ্তাহ শুরু উপলক্ষে সামরিক কুচকাওয়াজে দেওয়া ভাষণে এ কথা বলেন। ইরান-বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইরান সীমান্ত থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে বাগদাদ যে ঘোষণা দিয়েছে তার প্রশংসা করেন রায়িসি।

ইরানের প্রেসিডেন্ট জাতীয় প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে আরও বলেন- ইরানিদের আত্মবিশ্বাস দেশের প্রতিরক্ষা ও সামরিক শিল্পকে পুনরুজ্জীবিত করেছে, ইরানকে অস্ত্র আমদানিকারক থেকে অস্ত্র রপ্তানিকারক দেশ হতে সাহায্য করেছে।

ইব্রাহিম রায়িসি আরও বলেন, বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতা সম্পর্কে গোটা বিশ্ব অবহিত। সব ক্ষেত্রেই সশস্ত্র বাহিনী ভালো অবস্থানে রয়েছে। সশস্ত্র বাহিনী গোটা দেশ ও জাতির গর্ব বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, বিশ্বের সামনে ইসলামি প্রজাতন্ত্রের বাস্তব মডেল উপস্থাপন করেছে ইরান। ইরান প্রমাণ করেছে, রাজনীতির সাথে আধ্যাত্মিকতাকে সংযুক্ত করে শত্রুর মোকাবেলা করা যায় এবং প্রতিরোধের মাধ্যমে সাফল্য অর্জন সম্ভব।

প্রেসিডেন্ট বলেন, ইরানের শত্রুরা ভেবেছিল নিষেধাজ্ঞার মাধ্যমে প্রতিরক্ষা ক্ষেত্রে অগ্রগতি বন্ধ করে দেওয়া যাবে, কিন্তু বাস্তবতা হলো এই নিষেধাজ্ঞা ইরানের সামরিক উন্নয়নে উদ্দীপনা হিসেবে কাজ করছে।

ইরান বর্তমানে সামরিক ক্ষেত্রে যে অগ্রগতি সাধন করেছে তাতে শত্রুরা দেশটিতে হামলার কল্পনাও করতে পারে না বলে উল্লেখ করেন রায়িসি।#

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page