March 26, 2026, 9:47 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

শত বছরের পুরনো নামিদামি গাড়ি নিয়ে ইউরোপীয় পর্যটক দল এখন বাংলাদেশে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রায় শত বছরের পুরনো নামিদামি মডেলের ২০টি গাড়ি নিয়ে ৪৩ জনের একদল বিদেশি পর্যটক এসেছেন বাংলাদেশে। মঙ্গলবার (৮ নভেম্বর) বিকালে তারা গাজীপুরের সারা রিসোর্টে এসে পৌঁছান। আন্তদেশীয় ইস্ট হিমালয়ান কার র‌্যালিতে অংশ নেওয়া এসব পর্যটক ভারতের ডাউকি দিয়ে তামাবিল ইমিগ্রেশন হয়ে বাংলাদেশে আসে।

দ্য জার্নি ওয়ালেট বাংলাদেশের পর্যটনকে বিকশিত ও বহির্বিশ্বে তুলে ধরতে প্রথমবারের মতো আন্তদেশীয় গাড়ির এই শোভাযাত্রা প্রদর্শনীর আয়োজন করে।

এর আগে রবিবার (৬ নভেম্বর) সকালে ইউরোপ-আমেরিকার ২০টি ক্লাসিক্যাল গাড়ি নিয়ে কারনেট সুবিধার আওতায় দলটি সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ঐতিহাসিক এ ভ্রমণে অংশ নেন যুক্তরাষ্ট্র, কানাডা, সুইজারল্যান্ড, জাপান, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, পোল্যান্ড ও ফ্রান্সের নাগরিকরা। শত বছরের পুরনো মডেলের গাড়ি নিয়ে ভ্রমণপিপাসু পর্যটকরা প্রতিবছর এই অ্যাডভেঞ্চার শোভাযাত্রা করে থাকে।

মঙ্গলবার বিকালে ভ্রমণকারীরা নিজ দেশের পতাকা নেড়ে গাজীপুরের সারাহ রিসোর্টে এসে পৌঁছান। এ সময় বাহারি রং আর ডিজাইনের এসব গাড়িতে থাকা ভ্রমণকারীদের স্বাগত জানান স্থানীয় উৎসুক জনতা।

গাজীপুরের সারাহ রিসোর্টের মহাব্যবস্থাপক (জিএম) আহমেদ রাকিব বলন, ‘ভিনদেশি এসব পর্যটক আমাদের রিসোর্টে আসায় আমরা খুবই খুশি। আশা করি তাদের মাধ্যমে বিদেশিরা বাংলাদেশ সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে। তাদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তারা বাংলাদেশের পরিবেশ, আতিথেয়তায় মুগ্ধ বলে জানান তিনি।

গত ২০ অক্টোবর থেকে শুরু হওয়া আন্তর্জাতিক ইস্ট ইন্ডিয়া হিমালয় ভিনটেজ কার র‌্যালিতে অংশ নেওয়া দলটি এ বছর বাংলাদেশসহ তিনটি দেশ ভ্রমণ করবে। ২৪ দিনের ভ্রমণে ৩ হাজার ২৪৪ কিলোমিটারের পথ পাড়ি দিয়ে র‌্যালিটি ১২ নভেম্বর কলকাতায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

দ্য জার্নি ওয়ালেটেরে ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান সাংবাদিকদের বলেন, অংশগ্রহণকারীরা নিজেরা পরিকল্পনা করেছে বাংলাদেশের কোথায় কোন পথে যাবে। তাদের অনেক গাড়ি ৮০ থেকে ১০০ বছরের পুরনো। তারা বাংলাদেশের প্রকৃতি ও সৌন্দর্য দেখে অভিভূত। শুক্রবার (১১ নভেম্বর) বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করবে।’

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page