October 18, 2026, 9:05 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

শরণার্থীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে দক্ষিণ সুদান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে প্রতিদিন পালিয়ে আসা হাজার হাজার আশ্রয়-প্রার্থী মানুষের চাপ সামলাতে গিয়ে দক্ষিণ সুদান সীমান্তে অত্যন্ত বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে।

সোমবার ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) এ কথা বলেছে।

দাতব্য চিকিৎসা সংস্থাটির বরাত দিয়ে নাইরোবি থেকে এএফপি জানায়, প্রতিদিন ৫ হাজার মানুষ সীমান্ত অতিক্রম করছে। তবে জাতিসংঘ সম্প্রতি দৈনিক ৭ থেকে ১০ সহস্রাধিক সীমান্ত অতিক্রমের কথা জানিয়েছে।

২০২৩ সালের এপ্রিলে সেনাবাহিনী ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে সুদানে কয়েক হাজার মানুষ নিহত এবং লক্ষাধিক বাস্তুচ্যুত হওয়ায় দেশটিতে বিশ্বের এক করুণতম মানবিক জরুরি পরিস্থিতি চলছে।

জাতিসংঘ জানায়, প্রায় ১৭,০০০ লোক ধারণ করা রেংক শহরের একটি ট্রানজিট কেন্দ্রের কাছে একজন এমএসএফ জরুরি সমন্বয়কারী ইমানুয়েল মন্টোবিও বলেন, তারা সেবা প্রদানের জন্য রেডক্রসের আন্তর্জাতিক কমিটির সাথে কাজ করছেন, তবে পরিস্থিতি একেবারেই শোচনীয়। যথেষ্ট সেবা দিতে পারছেন না তারা।

তিনি বলেন, যুদ্ধে আহতদের আগমনের জন্য নির্মিত চিকিৎসা স্থাপনাগুলো সম্প্রসারণ করা হয়েছে। তবে, তাদের পক্ষে প্রত্যেকের সেবা দেয়া অসম্ভব হয়ে পড়েছে।

মন্টোবিও বলেন, ‘শতাধিক আহতের মধ্যে অনেকে মারাত্মক জখম নিয়ে অস্ত্রোপচারের অপেক্ষা রয়েছেন।’

ব্লু নাইল রাজ্যের মসমনের বাসিন্দা বশির ইসমাইল বিমান হামলার পর রেংকের  হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেছেন। তিনি বলেন, ‘এটা ছিল আমার জীবনের সবচেয়ে বেদনাদায়ক অভিজ্ঞতা। কিছু একটা আমার বুকে আঘাত করে। আমি এতটাই দিশেহারা হয়ে পড়ি যে মনে হচ্ছিল আমি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছি।’

দক্ষিণ সুদানের এমএসএফ-এর ডেপুটি মেডিকেল কো-অর্ডিনেটর রোজেলিন মোরালেস বলেন, হাজার হাজার মানুষ খাদ্য, আশ্রয়, খাবার পানি, স্বাস্থ্যসেবার সংকটের মুখোমুখি রয়েছেন। সহিংসতা, দারিদ্র্য ও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াইরত হাজার হাজার মানুষকে আশ্রয় দেওয়ার পর্যাপ্ত সামর্থ্য দক্ষিণ সুদানের নেই।

গ্রামে হামলার শিকার হয়ে দক্ষিণ সুদানের রেংক শহরে পালিয়ে আসা আলহিদা হামেদ সুদানের ব্লু নাইল রাজ্যে গুলিবিদ্ধ হন। তিনি বলেন, ‘ঘরবাড়ি আগুনে পুড়ছিল,  লোকজন এদিক  ওদিক ছুটে যাচ্ছিল।’

তিনি জানান, তিনি এখন নিরাশ্রয়। একটি গাছের নিচেই কোনোমতে ঠাঁই করে নিয়েছেন তিনি। বাড়ি আর বাড়ি নেই। সেটি এখন দুঃস্বপ্নে আধার।’ তাই তিনি আর সেখানে ফিরে যেতে চান না।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page