March 27, 2026, 6:53 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

শরণার্থী বহিষ্কার নিয়ে আফগান ও পাক পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানে আশ্রয় নেয়া প্রায় ১৭ লাখ আফগান শরণার্থীকে বহিষ্কারের ঘোষণা দেয়ার পর যখন ইসলামাবাদ ও কাবুলের মধ্যে উত্তেজনা ও টানাপড়েন চলছে তখন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন।

গতকাল (বৃহস্পতিবার) পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি এবং আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি চীনের স্বায়ত্তশাসিত তিব্বত অঞ্চলের জিনজিয়াং শহরে বৈঠকে বসেন।

বর্তমানে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। পাকিস্তান সম্প্রতি ঘোষণা দিয়েছে যে, আগামী ৩১ অক্টোবর মধ্যে আফগানিস্তানের শরণার্থীদেরকে পাকিস্তান ছেড়ে চলে যেতে হবে। অন্যথায় তাদেরকে গ্রেফতার ও দেশ থেকে বহিষ্কারের মুখোমুখি হতে হবে। তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ পাকিস্তানি এই ঘোষণাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, ইসলামবাদকে বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে। গতকালের বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এক্স পেইজে দেয়া এক পোস্টে বলেছেন, আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার ব্যাপারে ইসলামাবাদ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জোর দিয়ে বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য যেসব চ্যালেঞ্জ রয়েছে সেগুলোকে সঠিকভাবে চিহ্নিত করতে হবে এবং সে অনুযায়ী আঞ্চলিক দেশগুলোকে সম্মিলিতভাবে কৌশল ঠিক করতে হবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page