April 2, 2026, 5:02 pm
শিরোনামঃ
সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত : স্বাস্থ্য মন্ত্রী জুনের মধ্যে বাংলা কিউআর চালু না করলে জরিমানা শেখ হাসিনার থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন : চিফ প্রসিকিউটর অবৈধ মজুতের ৩ লাখ ৭২ হাজার লিটার তেল উদ্ধার ঝিনাইদহের মহেশপুরের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের মতবিনিময় জামালপুরে ছেলের শ্বশুরবাড়ির স্বজনদের মারধরে বাবা নিহত ; ৬ জন আটক ময়মনসিংহে চার বছরের শিশু হত্যার অভিযোগ পিতা আটক পাকিস্তানিদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করলো কাতার ইরান যুদ্ধে না জড়ানোর ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

শরীয়তপুরের নড়িয়ায় আশ্রয়ণ প্রকল্পে কবুতর বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : “আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনা’র উপহার” প্রধানমন্ত্রী’র এ মানবিক উদ্যোগে ভূমিহীন ও গৃহহীনরা পেয়েছেন পাকা ঘর। এ পরিবারগুলোর আর্থিক স্বচ্ছলতা ও পুষ্টির চাহিদা মেটাতে  আজ  দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের ৩৫টি পরিবারের মাঝে বিনামূল্যে খাঁচাসহ  দুই জোড়া করে কবুতর বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক মো: পারভেজ হাসান আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন ও পরিবারগুলোর সাথে মতবিনিময় শেষে কবুতর বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ রাশেদুজ্জামান, উপজেলা ভূমি কর্মকর্তা মো: পারভেজ, নশাসন ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার।
জেলাপ্রশাসক মো: পারভেজ হাসান বাসস’কে বলেন, ভূমিহীন ও গৃহহীন মানুষকে শতভাগ নিরাপদ আশ্রয়ণের আওতায় আনতে মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী’র উদ্যোগ এ প্রকল্প। এর মাধ্যমে অসহায় মানুষ শুধু নিরাপদ বাসস্থানই পাননি, পেয়েছেন বেঁচে থাকার আত্মবিশ^াস। এদের আত্মকর্মসংস্থানের জন্য জেলাপ্রশাসনের পক্ষ থেকে নানাবিধ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে ইতিমধ্যে কৃষি প্রণোদনার আওতায় গাছের চারা, সবজি বীজ, সার অন্য প্রকল্প থেকে রিকশাভ্যান ও ছাগল দেয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page