April 9, 2026, 11:35 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

শরীয়তপুরে কলা বাগান থেকে ২২ ককটেল উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শরীয়তপুরের জাজিরায় সাবেক চেয়ারম্যানের কলা বাগানে পরিত্যক্ত অবস্থায় ২২টি ককটেল বোমা উদ্ধার করে জাজিরা থানা পুলিশ। পরে সেগুলো নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট।

শুক্রবার (৯ মে) বেলা ১১টার দিকে উপজেলার বিকেনগর ইউনিয়নের টুমচর গ্রামের একটি খোলা মাঠে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সরদারের বাড়ির পাশের কলা বাগানে দুটি বালতির ভেতরে বোমা সদৃশ বস্তু দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানালে জাজিরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে এবং ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়।

পরে আজ শুক্রবার সকালে বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে বালতি দুটিতে রাখা মোট ২২টি ককটেল বোমা উদ্ধার করে এবং সেগুলো নিরাপদভাবে নিষ্ক্রিয় করে।

ঘটনার বিষয়ে জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ কালবেলাকে বলেন, আমরা বিকেনগরের টুমচর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২২টি ককটেল বোমা উদ্ধার করেছি। বোমাগুলো নিরাপদভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। কে বা কারা এগুলো সেখানে রেখে গেছে, তা জানতে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page