October 15, 2026, 12:22 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

শরীয়তপুরে বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ ; এলাকাজুড়ে আতঙ্ক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  শরীয়তপুরের নড়িয়ায় ঘড়িষার ইউনিয়ন বিএনপির সভাপতির আজিজুর রহমান হরমুজ মুন্সির বাড়িতে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার (২৬ মার্চ) ভোরে ইউনিয়নের সুরেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে ওই এলাকা এবং এর আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজিজুর রহমান হরমুজ মুন্সি দীর্ঘদিন বিএনপির রাজনীতি করে আসছেন। বর্তমানে তিনি ঘড়িষার ইউনিয়ন বিএনপির সভাপতি। বুধবার ভোরে একদল দুর্বৃত্ত তার বাড়িতে প্রবেশ করে। এসময় তারা ঘরের সামনে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এদিকে বোমা বিস্ফোরণের বিকট শব্দে বাড়ির ও আশেপাশে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। ঘটনাস্থলে একটি অবিস্ফোরিত হাতবোমা পড়ে থাকতে দেখা গেছে।

এ বিষয়ে আজিজুর রহমান হরমুজ মুন্সি বলেন, আমি সবসময় মানুষের জন্য রাজনীতি করেছি। রাতে কে বা কারা আমার বাড়িতে এবং আমার ঘরের জানালায় বোমা নিক্ষেপ করে। এখন পর্যন্ত একটি বোমা অবিস্ফোরিত রয়ে গেছে। আমাকে হত্যার উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, বিষয়টি খোঁজ নেয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page