September 20, 2026, 10:09 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

শরীয়তপুরে বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর ; নিহত-১ ; আহত ২

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শরীয়তপুরের জাজিরায় বোমা বিস্ফোরণে একটি বসতঘর উড়ে গেছে। এতে সোহান নামে এক যুবক নিহত ও আরও দুই ব্যক্তি আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, ভোর ৪টার দিকে বিকট শব্দে বোমা বিস্ফোরণে একটি ঘরের দেয়াল-চালা উড়ে গেছে। সোহানের মরদেহ ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরে পাওয়া গেছে। মরদেহে স্প্রিন্টারের আঘাত রয়েছে।
তিনি আরো জানান, বিস্ফোরণের ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে একটি ঘরের দেয়াল ও চালা উড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত বিষয়গুলো তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page