October 12, 2026, 6:28 am
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

শস্য চুক্তির মেয়াদ আর বাড়াবে না রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া কৃষ্ণসাগরীয় শস্য চুক্তির মেয়াদ বাড়ানোর কোনও কারণ দেখছে না মস্কো। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সম্পাদিত গুরুত্বপূর্ণ চুক্তিটি আগামী ১৭ জুলাইয়ে মেয়াদ শেষ হতে চলছে। এ অবস্থায় নবায়ন না করলে খাদ্য সংকটে পড়বে বিশ্বের অনেক দেশ।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, শস্য চুক্তির উদ্দেশ্য ছিল আফ্রিকা, এশিয়া এবং লাতিন আমেরিকার দরিদ্র দেশগুলো যেন উপকৃত হয়। কিন্তু এখন ইউক্রেনের বাণিজ্যিক রফতানিতে পরিণত হয়েছে এটি। ফলে চুক্তিটি অব্যাহত রাখার কোনও ভিত্তি নেই।

ইউক্রেনে যুদ্ধ অব্যাহত রাখায় রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ রয়েছে তা বাতিল না করায় পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, ২০২২ সালের জুলাইয়ে জাতিসংঘের মধ্যস্থতা ও তুরস্কের উদ্যোগে রাশিয়া ও ইউক্রেন কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনীয় খাদ্যশস্য রফতানির চুক্তি করেছিল। এর আওতায় কয়েক লাখ টন ময়দা, গমসহ বিভিন্ন পণ্য রফতানি হয়েছে। চুক্তির অধীনে কৃষ্ণ সাগর দিয়ে রাশিয়াও নিজেদের খাদ্যশস্য ও সার রফতানি করার সুযোগ পেয়েছিল। প্রথমে ১২০ দিন এই চুক্তি কার্যকর থাকার কথা ছিল। কিন্তু জাতিসংঘসহ তুরস্কের আহ্বানে চুক্তির শস্য চুক্তির মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়। সূত্র: সিএনএন, আনাদোলু এজেন্সি

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page