August 12, 2026, 3:45 pm
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

শস্য চুক্তি থেকে রাশিয়া বেরিয়ে যাওয়া সত্ত্বেও ইউক্রেন রপ্তানি চালিয়ে যাবে : জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বলেছেন, তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় শস্য সরবরাহের একটি যুগান্তকারী চুক্তি থেকে রাশিয়া বের হয়ে যাওয়ার পরও ইউক্রেন শস্য রপ্তানি অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছে। বিশ্বের প্রধান শস্য উৎপাদনকারী এ দেশ থেকে প্রয়োজনীয় খাদ্য শস্য সরবরাহ অবরোধ মুক্ত করতেই চুক্তিটি করা হয়েছিল। খবর এএফপি’র।
মুখপাত্র সার্গি নিকিফোরোভের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতিতে জেলেনস্কি বলেন, ‘এক্ষেত্রে রুশ ফেডারেশনকে ছাড়াই এমন কিছু করতে হবে যাতে আমরা এই কৃষ্ণসাগর করিডোরটি ব্যবহার করতে পারি। আমরা ভয় পাই না। জাহাজের মালিক এমন কোম্পানিগুলোর সাথে কথা বলার মাধ্যমে আমরা আগাচ্ছি। জাহাজের মালিকরা বলেছেন, তারা শিপমেন্ট অব্যাহত রাখার ব্যাপারে প্রস্তুত রয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page