April 7, 2026, 6:56 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

শস্য রপ্তানী চুক্তির মেয়াদ ৬০ দিন বাড়াতে সম্মত রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া ইউক্রেন থেকে শস্য রপ্তানি চুক্তির মেয়াদ ৬০ দিন বাড়াতে সম্মত হয়েছে । কিয়েভ এ প্রস্তাবের সমালোচনা করেছে।
জেনেভায় সোমবার জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ বিষয়ে সম্মতি জানায় মস্কো। দেশটি বলেছে, বিশ^জুড়ে বিদ্যমান খাদ্য ঘাটতির মধ্যে তারা তথাকথিত শস্যচুক্তির বিরোধিতা করবে না।
তবে তারা এ চুক্তির মেয়াদ কেবলমাত্র ৬০ দিন পর্যন্ত বাড়াতে চায়।
এ বিষয়ে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিন বলেন, ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ (বিএসজিআই) এর মেয়াদ ৬০ দিনের জন্য বাড়ানো হবে। তবে পরবর্তী সময়ে এটি প্রতিশ্রুত নয়, বরং কাজের ভিত্তিতে নির্ধারণ করা হবে।
রাশিয়া আরও জানিয়েছে, বিদ্যমান চুক্তিটির মেয়াদ আরও বাড়ানোর আগেই দেশটি এ বিষয়ে ‘বাস্তব অগ্রগতি’ দেখতে চায়।
এদিকে ইউক্রেন সতর্ক করে বলেছে, এটি মূল চুক্তির সাথে সাংঘর্ষিক। কিন্তু তারা প্রস্তাব বাতিল করবে না।
উল্লেখ্য,  ইউক্রেনে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ হামলা শুরুর পর দেশটি থেকে শস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। তখন বিশ্ববাজারে শস্যের সরবরাহ কমায় দাম আকাশ ছুঁয়ে যায়। সংকট নিরসনে উদ্যোগ নেয় জাতিসংঘ ও তুরস্ক। তাদের মধ্যস্থতায় ইউক্রেনের শস্য রপ্তানির সুযোগ দিয়ে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করা হয়।
গত বছরের জুলাইয়ে সই হওয়া ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ নামের এ চুক্তির ফলে কৃষ্ণসাগরীয় বন্দরগুলো দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির সুযোগ উন্মোচিত হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ চুক্তির আওতায় ইউক্রেন থেকে ২ কোটি ৪১ লাখ টনের বেশি শস্য রপ্তানি করা হয়েছে।
জাতিসংঘ বলেছে, এই চুক্তির অখন্ডতা রক্ষা ও ধারাবাহিকতা নিশ্চিতে সংস্থাটি সবকিছু করবে বলে মহাসচিব এন্তোনিও গুতেরেস নিশ্চিত করেছেন।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page