October 10, 2026, 6:31 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

শহর এবং পাহাড়ের দুর্গম এলাকায় সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন হবে : পার্বত্য উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, শহর এবং পাহাড়ের দুর্গম এলাকায় সমন্বয়ের মাধ্যমে সরকারি উন্নয়ন কাজ করতে হবে।

তিনি বলেন, শুধুমাত্র পৌরসভা ও সদর কেন্দ্রিক উন্নয়ন কার্যক্রম করলে হবে না। পাহাড়ের প্রত্যন্ত দুর্গম এলাকায় সরকারের উন্নয়ন কার্যক্রম ছড়িয়ে দেয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

সুপ্রদীপ চাকমা শুক্রবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এনেক্স ভবনে অনুষ্ঠিত অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) বিষয়ে দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অতুল সরকার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কনকন চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, জেলা সিভিল সার্জন ডা. নুয়েন খীসাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুপ্রদীপ চাকমা বলেন, সদর উপজেলার ৭০ শতাংশ উন্নয়ন হলে উপজেলা গুলোতেও নুন্যতম ৩০ শতাংশ উন্নয়নমূলক কাজ করতে হবে। পাশাপাশি পার্বত্য অঞ্চলের উন্নয়ন করতে হলে নারী উদ্যোক্তাদেরকে কাজে লাগাতে হবে।

কর্মশালায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা কর্মশালায় অংশ গ্রহণ করেন।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page