September 27, 2026, 5:23 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

শহীদদের রক্তের বিনিময়ে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে বিতাড়িত হয়ে ইসরাইল মুছে যাবে : হামাস

হামাসের নয়া পলিটব্যুরো প্রধান ইয়াহিয়া সিনওয়ার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, সংগঠনটির সাবেক পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার শাহাদাত ফিলিস্তিনি জনগণের প্রতিরোধকে আরো বেশি শক্তিশালী ও  ইহুদিবাদী ইসরাইলকে আরো বেশি ধ্বংসের কাছাকাছি নিয়ে যাবে।

হামাসের নয়া পলিটব্যুরো প্রধান ইয়াহিয়া সিনওয়ার মুসলিম বিশ্বের বিভিন্ন নেতার কাছে পাঠানো এক বার্তায় এ মন্তব্য করেন। ইসমাইল হানিয়ার শাহাদাতের পর এসব নেতা সিনওয়ারকে বার্তা পাঠিয়ে শোক ও সমবেদনা জানিয়েছিলেন।

ইসমাইল হানিয়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসে গত ৩১ জুলাই তেহরানে ইহুদিবাদী ইসরাইলের গুপ্তহত্যার শিকার হন।

সিনওয়ার তার বার্তায় আরো বলেন, এই তাজা রক্ত ​​ও শহীদদের বরকতময় কাফেলা নাৎসি ইহুদিবাদী ইসরাইলের মোকাবিলায় আমাদের দৃঢ়তা ও শক্তি বৃদ্ধি করবে এবং পরিণতিতে এই দখলদার শক্তি ফিলিস্তিনি ভূমি থেকে বিতাড়িত হবে ও মুছে যাবে।

হামাসের পলিটব্যুরো প্রধান বলেন, সেই বিজয়ের মাধ্যমে আমরা জেরুজালেম আল-কুদসকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হবো। তিনি বলেন, ইসমাইল হানিয়ার শাহাদাত প্রমাণ করেছে যে, আমাদের নেতা ও যোদ্ধাদের রক্ত সাধারণ ফিলিস্তিনি জনগণের রক্তের চেয়ে মোটেও দামী নয়।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page