September 30, 2026, 9:22 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবেন ভোটাররা : আইজিপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নির্বাচন ঘিরে এখন পর্যন্ত কোনো শঙ্কা বা অন্য কোনো পরিস্থিতি নেই জানিয়ে পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ভোটাররাও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবেন। তবুও আইনশৃঙখলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। যে কোনো ধরনের নাশকতা এবং নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করা সক্ষমতা বাংলাদেশ পুলিশের আছে।

সোমবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রংপুরে ‍পুলিশ অফিসার্স মেসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নির্বাচনে কোনো নাশকতার তথ্য আছে কি না, জানতে চাইলে পুলিশপ্রধান বলেন, আমরা ওইরকম কোনো শঙ্কা অনুভব করছি না। আমরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করছি। আমি মনে করি নির্বাচন নিয়ে দেশে এই মুহূর্তে স্বস্তিদায়ক পরিবেশ আছে। তারপরেও আমরা কিন্তু আমাদের যে ব্যবস্থা নেওয়া দরকার, সবকিছু বিবেচনায় নিয়ে ব্যবস্থা নেব, যাতে ভোটাররা নির্বিঘ্নে, উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারেন।

গতকাল রোববার রাতে আইজিপি রাজশাহী থেকে রংপুর যান। পরে তিনি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে রংপুর বিভাগের পুলিশের সকল ইউনিটের পদসস্থ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page