July 31, 2026, 11:26 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

শান্তি নিয়ে ম্যাক্রোঁর সঙ্গে জেলেনস্কির দেড় ঘণ্টার ফোনালাপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দেড় ঘণ্টা ফোনালাপ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন, ম্যাক্রোঁর চীন সফর নিয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে। ম্যাক্রোঁর কার্যালয় জানিয়েছে, দুই নেতা শান্তি সম্মেলন আয়োজনের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন।

জেলেনস্কি ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় ডিসেম্বরে একটি বৈশ্বিক শান্তি সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন। তবে উভয়ে আলোচনা থেকে জানা যায়নি কী পরিকল্পনা করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে আমার প্রায় দেড় ঘণ্টা ফোনালাপ হয়েছে। ম্যাক্রোঁর সাম্প্রতিক চীন সফরের ফলাফল নিয়েও আলোচনা হয়।

গত সপ্তাহে চীন সফরে গিয়ে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের তাইওয়ান নীতি অনুসরণ না করতে ইউরোপীয়দের সতর্ক করেন ম্যাক্রোঁ। তিনি ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কমাতে পরামর্শ দেন এবং বৈশ্বিক নানান ইস্যুতে ইইউকে ওয়াশিংটন ও বেইজিংয়ের বাইরে ‘তৃতীয় মেরু’ হয়ে ওঠার আহ্বান জানান।

এমনকি বুধবার আমস্টারডাম সফরকালেও ম্যাক্রোঁ তার নিজের এ মন্তব্যের সমর্থনে বলেন, মার্কিন মিত্র হওয়ার মানে এই নয় ক্রীতদাস বনে যাওয়া।

চীনে ম্যাক্রোঁর সফরকালীন আলোচনায় ইউক্রেন যুদ্ধ প্রাধান্য পায়। রুশ যুদ্ধাপরাধীদের দ্বারা ইউক্রেন সেনার অমানবিক হত্যার নিন্দা করায় ম্যাক্রোঁ কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলেনস্কি।

সম্প্রতি একটি ভিডিওতে একজন ইউক্রেনীয় বন্দির শিরোচ্ছেদ করতে দেখা গেছে। যা নিয়ে আন্তর্জাতিকভাবে নিন্দার ঝড় ওঠে। রুশ কর্তৃপক্ষ বলেছে, তারা ভিডিওর সত্যতা খতিয়ে দেখছে। সূত্র: এএফপি

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page