April 6, 2026, 3:43 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

শান্তি পরিকল্পনায় মোদির সাহায্য চাইলেন জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শান্তি ফর্মুলা বাস্তবায়নে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাহায্য চেয়েছেন। সোমবার (২৬ ডিসেম্বর) দুই নেতার মধ্যে ফোনালাপ হয়। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক টুইট বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, তিনি ‘জি-২০’ গ্রুপের সভাপতি হিসেবে মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। ঘোষিত শান্তি ফর্মুলায় অংশ নিতে ভারতকে আহ্বান জানান তিনি। জেলেনস্কি গভীর রাতের বক্তৃতায় মোদীর সঙ্গে ফোন কলের বিষয়টিও সম্বোধন করেছিলেন।

জেলেনস্কি আরও বলেন, ‘আমি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আগামী বছর ‘জি-২০’ গ্রুপের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
আমি নরেন্দ্র মোদীর প্রেসিডেন্ট পদের সাফল্য কামনা করি। শুধু একটি নির্দিষ্ট দেশের জন্য নয়, এমন কিছু যা সবার জন্য কাজ করে। রুশ আগ্রাসন রুখতে ভারত আরও সক্রিয় ভূমিকা রাখতে পারে। বৈশ্বিক স্থিতিশীলতার জন্য আমরা একসঙ্গে কাজ করতে পারি।’

মোদির কাছে জেলেনস্কির এই আহ্বান এমন সময়ে এসেছে যখন ভারত রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করার পদক্ষেপ নিয়েছে। চীনের পর রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা ভারত এখনো ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা করেনি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page