April 2, 2026, 11:44 am
শিরোনামঃ
সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত : স্বাস্থ্য মন্ত্রী জুনের মধ্যে বাংলা কিউআর চালু না করলে জরিমানা শেখ হাসিনার থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন : চিফ প্রসিকিউটর অবৈধ মজুতের ৩ লাখ ৭২ হাজার লিটার তেল উদ্ধার ঝিনাইদহের মহেশপুরের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের মতবিনিময় জামালপুরে ছেলের শ্বশুরবাড়ির স্বজনদের মারধরে বাবা নিহত ; ৬ জন আটক ময়মনসিংহে চার বছরের শিশু হত্যার অভিযোগ পিতা আটক পাকিস্তানিদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করলো কাতার ইরান যুদ্ধে না জড়ানোর ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

শান্তি বোর্ডে অংশ নেবে না ভ্যাটিকান সিটি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শান্তি বোর্ড-এ অংশগ্রহণ করবে না ভ্যাটিকান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘শান্তি বোর্ড-এর চেয়ারম্যান। এই বোর্ডটি প্রাথমিকভাবে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধের পর গাজা যুদ্ধবিরতি এবং ভূখণ্ডের পুনর্গঠন তত্ত্বাবধানের জন্য তৈরি করা হয়েছে।

কিন্তু পরবর্তীতে এর উদ্দেশ্য পরিবর্তিত হয়ে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংঘাত সমাধানের দিকে বিস্তৃত হয়েছে, যার ফলে আশঙ্কা করা হচ্ছে যে এটিকে মার্কিন প্রেসিডেন্ট জাতিসংঘের প্রতিদ্বন্দ্বী তৈরি করতে চান।

সমালোচকরা আশঙ্কা করছেন, এটি জাতিসংঘের পরিবর্তে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একক বিশ্বব্যবস্থা বা ‘প্রতিদ্বন্দ্বী’ হিসেবে আবির্ভূত হতে পারে ।

কার্ডিনাল পিয়েত্রো পারোলিন বলেছেন যে, জাতিসংঘ বিশ্বের শীর্ষ সংকটগুলো সমাধান করে থাকে।

তিনি বলেন, ‘আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা সমাধান করা উচিত।’

তিনি বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে জাতিসংঘই এই সংকট পরিস্থিতি পরিচালনা করে’ এটি এমন একটি বিষয় যার ওপর আমরা জোর দিয়েছি।’

গত জানুয়ারিতে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ট্রাম্প তার ‘শান্তি বোর্ড’ চালু করার পর থেকে কমপক্ষে ১৯টি দেশ এর প্রতিষ্ঠাতা সনদে স্বাক্ষর করেছে।

স্থায়ী সদস্যপদ লাভের জন্য দেশগুলোকে ১ বিলিয়ন ডলার দিতে বলা হয়েছে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের আমন্ত্রণ সমালোচনার মুখে পড়েছে, যার দেশ ২০২২ সালে ইউক্রেন আক্রমণ করেছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page