October 2, 2026, 11:37 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

শাপলা চত্বরের সমাবেশ থেকে পিছুটান নেওয়ার সুযোগ নেই : জামায়াতে ইসলামী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী ২৮ অক্টোবর দলমত নির্বিশেষে সবাইকে মতিঝিলের শাপলা চত্বরের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মূসা।

তিনি বলেন, ২৮ অক্টোবরের সঙ্গে আমাদের আবেগ-অনুভূতি এবং আত্মসম্মান জড়িত। এ দিনের আত্মত্যাগই আমাদের আগামী দিনের প্রেরণার উৎস। তাই শাপলা চত্বরের সমাবেশ থেকে আমাদের পিছুটান নেওয়ার সুযোগ নেই।

বৃহস্পতিবার সকালে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত মহানগরীর সব থানা-ওয়ার্ড সভাপতি, ওয়ার্ড সেক্রেটারি ও তদুর্ধ্ব দায়িত্বশীলদের নিয়ে এক ভার্চুয়াল দায়িত্বশীল সম্মেলনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় এবং মাওলানা অধ্যাপক আবু ইহসানের দারসুল কুরআনের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা ও ডা. ফখরুদ্দীন মানিক প্রমুখ।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page