September 27, 2026, 9:02 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে নতুন নিয়ম আরোপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে নতুন নিয়ম আরোপ করেছে কর্তৃপক্ষ। যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে এখন থেকে সর্বোচ্চ দু’জন সঙ্গী থাকতে পারবে।

শুক্রবার (২৫ জুলাই) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

ঘোষিত নতুন বিধিমালা আগামী রোববার (২৭ জুলাই) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রী চলাচল নির্বিঘ্ন, যানজট এড়ানো ও নিরাপত্তা জোরদারের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়মে একজন যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দু’জন প্রস্থান ড্রাইভওয়ে ও আগমন ক্যানোপি এলাকায় প্রবেশ করে বিদায় বা অভ্যর্থনা জানাতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বিমানবন্দরে আগত সবাইকে শৃঙ্খলা মেনে চলতে এবং কর্তৃপক্ষকে সহযোগিতা করতে বলা হয়েছে।

বিমানবন্দরে নিরাপদ ও কার্যকর পরিবেশ নিশ্চিত করার স্বার্থে যাত্রী ও তাদের সঙ্গীদের নতুন নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে শাহজালাল কর্তৃপক্ষ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page