October 13, 2026, 2:03 pm
শিরোনামঃ
৩ বছর মেয়াদি নতুন চুক্তিতে রাশিয়া-উত্তর কোরিয়া ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি ; বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী 
এইমাত্রপাওয়াঃ

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ৮৯ শতাংশ কাজ শেষ : বেবিচক চেয়ারম্যান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ৮৯ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

তিনি বলেন, ৭ অক্টোবর টার্মিনালের আংশিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আগামী বছরের সেপ্টেম্বরের দিকে এটি ব্যবহার করতে পারবেন যাত্রীরা। এরমধ্যে বিমানবন্দরে যন্ত্রপাতি স্থাপনসহ পরিচালনায় সব প্রস্তুতি নেওয়া হবে।

সোমবার (২ অক্টোবর) শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বেবিচক চেয়ারম্যান।

তিনি বলেন, নির্ধারিত সময়ের আগে তৃতীয় টার্মিনালের মূল অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয়েছে। উদ্বোধনের আগেই ৯০ শতাংশ কাজ শেষ করতে পারবো। এরই মধ্যে বিমানবন্দরের ইমিগ্রেশন, বডিং ব্রিজ দৃশ্যমান হয়েছে। এই টার্মিনাল থেকে বছরে এক কোটি ২০ লাখ যাত্রী সেবা পাবেন।

বেবিচক চেয়ারম্যান জানান, টার্মিনাল চালু হতে এক বছর লাগলেও এর পার্কিংসহ অন্যান্য স্থাপনা ক্রমেই ব্যবহার করা যাবে। এছাড়া কিছুদিনের মধ্যেই টার্মিনালের পার্কিংয়ে প্লেন রাখা হবে। এখানে এক সঙ্গে ৩৭টি প্লেন রাখা যাবে।

তৃতীয় টার্মিনালের সঙ্গে যোগাযোগ বা যাতায়াতের সব মাধ্যম যুক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তৃতীয় টার্মিনালের সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুক্ত হয়েছে। প্রস্তাবিত কাওলা মেট্রোরেল স্টেশনের সঙ্গে টানেল নির্মাণ করা হবে। এখন টার্মিনাল অংশে টানেল তৈরি আছে। বিআরটি লাইনের সঙ্গেও যাতে সংযোগ দেওয়া যায়, সে ব্যবস্থা রাখা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page