October 6, 2026, 12:02 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

শাহজালাল বিমানবন্দরে দুবাই ফেরৎ যাত্রীর কাছ থেকে সাড়ে ৫ কেজি সোনা জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ইউএস বাংলার উড়োজাহাজের দূইটি সিটের নিচ থেকে ৪৯টি সোনার বার উদ্ধার করেছে এবং মো. ফজলে রাব্বী নামে ইউএস বাংলা এয়ারলাইন্সের এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক সোনার ৪৮টি এবং যাত্রীর কাছে একটি সোনার বার পাওয়া যায়। এসব সোনার বারের মোট ওজন ৫ কেজি ৬৮৪ গ্রাম, আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ভোরে আসা ওই ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা ফজলে রাব্বী নামের এক যাত্রীকে চিহ্নিত করেন। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সোনার বার আনার কথা তিনি স্বীকার করেন।

পরে ওই যাত্রীকে নিয়ে আবার উড়োজাহাজে উঠে তার দেখিয়ে দেওয়া ৩২এফ ও ৩১এফ আসনের নিচে লাইফ ভেস্টের ভেতরে কালো টেপে মোড়ানো দুটি বান্ডেল উদ্ধার করা হয়।

জব্দ করা সোনা শুল্ক গুদামে জমা রাখার পাশপাশি বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানান।



Our Like Page