October 5, 2026, 1:35 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

‘শিক্ষামূলক সংগঠন’ হিসেবে বেলারুশে নিবন্ধন নিলো ওয়াগনার গ্রুপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ান ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারকে বেলারুশে একটি ‘শিক্ষামূলক সংগঠন’ হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। এর আগে গত ৪ আগস্ট এই গ্রুপটি একটি লিমিটেড কোম্পানি হিসাবে নিবন্ধিত হয়েছিল।

বুধবার (১৬ আগস্ট) সংবাদমাধ্যমে প্রকাশিত বেশ কিছু রিপোর্টে এই তথ্য বের হয়ে এসেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘শিক্ষামূলক সংগঠন’ হিসাবে বেলারুশের যেখানে তালিকাভুক্ত করা হয়েছে, সেই স্থানটিতে ওয়াগনার সৈন্যদের অবস্থান রয়েছে বলে মনে করা হয়। এর আগে গত জুন মাসে রাশিয়ায় নাটকীয় এক বিদ্রোহের অবসান ঘটাতে চুক্তির অংশ হিসাবে ভাড়াটে এই গোষ্ঠীর সদস্যদের বেলারুশে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল।

আর এরপর থেকে ওয়াগনার বাহিনীকে বেলারুশের রাজধানী মিনস্কের দক্ষিণে একটি ক্যাম্পে গিয়ে বেলারুশিয়ান সেনাদের প্রশিক্ষণ দিতে দেখা গেছে।

সিঙ্গেল স্টেট রেজিস্ট্রি অব কোম্পানিজ অ্যান্ড ইন্ডিভিজ্যুয়াল এন্টারপ্রেনারস অব বেলারুশ-এর তথ্য অনুসারে, বেলারুশের ওসিপোভিচি জেলার তসেল গ্রামে ‘শিক্ষামূলক কর্মকাণ্ডের’ জন্য নিবন্ধন সম্পন্ন করেছে ওয়াগনার গ্রুপ। রুশ ভাড়াটে এই গোষ্ঠীর নতুন ঘাঁটিও সেখানেই অবস্থিত।

মিডিয়া রিপোর্ট বলছে, কনকর্ড ম্যানেজমেন্ট অ্যান্ড কনসাল্টিং নামে একটি রিয়েল এস্টেট কোম্পানি গত মাসে একই ঠিকানায় নিবন্ধিত হয়েছিল। কনকর্ডের মালিকানার ১০০ শতাংশ একই নামের একটি রাশিয়ান কোম্পানির। আর সেটির মহাপরিচালক ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন।

গত মাসে তসেলের ওই ক্যাম্পের অবস্থান এবং সেখানে ওয়াগনার সৈন্যদের আগমনের বিষয়টি যাচাই করে দেখেছে বিবিসি। বেলারুশের ওই গ্রামে ওয়াগনার সৈন্যদের আগমনকে স্বাগত জানিয়েছিলেন প্রিগোজিন।

উল্লেখ্য, গত ২৪ জুন প্রিগোজিনের ভাড়াটে যোদ্ধারা রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভ-অন-ডনের সামরিক কেন্দ্রগুলো দখল করে এবং রুশ সামরিক নেতৃত্বকে উপড়ে ফেলার লক্ষ্যে মস্কোর দিকে রওনা হয়। এমনকি তারা মস্কোর ২০০ কিলোমিটারের মধ্যেও পৌঁছে গিয়েছিল।

তবে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় পরে ওয়াগনার প্রধান তার বিদ্রোহের ইতি টানতে এবং বেলারুশে নির্বাসনে যেতে রাজি হন।



Our Like Page