February 27, 2026, 5:15 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত ঝিনাইদহের মহেশপুরের ভৈরবায় শিশু তাবাসসুম হত্যার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই : তথ্যমন্ত্রী ঋণের দায় নেওয়ার চেয়ে লোডশেডিংয়ের কষ্টে থাকা ভালো : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সরাদেশ ; উৎপত্তি সাতক্ষীরায় নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার অভিযোগে ৫ জন আটক লক্ষ্মীপুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ১৫ জন আটক ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

শিক্ষার্থীদের কল্যাণে সরকার সব করতে প্রস্তুত : জনপ্রশাসনমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালতে নিষ্পত্তি হওয়ার পর সরকার শিক্ষার্থীদের কল্যাণে সবকিছু করতে প্রস্তুত বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন বলেন, আগে আদালতে বিচারাধীন বিষয়টি শেষ হোক। এরপর আরও কিছু আলোচনার দরকার হলে, তা করতে আমরা সবসময় প্রস্তুত আছি। দেশের কল্যাণে, শিক্ষার্থীদের কল্যাণে, আমাদের সন্তানদের কল্যাণে যা করা লাগে, আমরা তা করব।

কয়েকদিনে ধরে রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের নন-ক্যাডার ‘উপসহকারী প্রকৌশলী’ পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করলে জনপ্রশাসনমন্ত্রী বলেন, বিসিএসের প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়টি এবং প্রতারণার মাধ্যমে এ পরীক্ষায় অংশ নিয়ে কেউ চাকরি পেয়েছে আর তা প্রমাণ হলে চাকরি-বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page