March 27, 2026, 7:16 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

শিক্ষার্থীদের মননশীল মানসিকতায় প্রস্তুত করতে হবে : নাছিম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ২১-এর চেতনায় বাংলাদেশকে আমরা শেখ হাসিনার নেতৃত্বে পরিচালনা করতে চাই। আমাদের তরুণদের সমাজের উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। আগামীর ভবিষ্যৎকে কোনো কুসংস্কার ও সাম্প্রদায়িক চিন্তার দ্বারা বিনষ্ট হতে দেওয়া যাবে না। তাদেরকে মননশীল মানসিকতায় প্রস্তুত করতে হবে। শুধু লেখাপড়ার মাধ্যমে একজন শিক্ষার্থীকে মানুষ করা যায় না। তাদের সামাজিকতা, কর্তব্যবোধ ও দেশপ্রেম সম্পর্কে শিক্ষা দিতে হবে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

নাছিম বলেন, আমরা চাই আমাদের সন্তানেরা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত পরিবেশে বেড়ে উঠুক। শিক্ষাপ্রতিষ্ঠান হবে সম্পূর্ণরূপে সন্ত্রাসমুক্ত পরিবেশে। শিক্ষাঙ্গনে কোনো বাণিজ্য হতে পারে না। শিক্ষাঙ্গণ হবে পবিত্র। আমাদের শুদ্ধ মন ও বিবেকবোধ নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। আমাদের শিক্ষার্থীরা আমাদের দেখে শিখবে।

তিনি বলেন, আমরা বীর বাঙালিরাই রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছি এবং সমগ্র বিশ্বে এবং বিভিন্ন ভাষাভাষী মানুষকে উজ্জীবিত করতে সক্ষম হয়েছে। যে কারণে জাতিসংঘের ইউনেস্কো আমাদের এই মাতৃভাষা দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত দিয়েছে, যা আমাদের উজ্জীবিত করে এবং সম্মানিত করে। জাতিসংঘে এখন ৮টি ভাষা প্রচলিত আছে। আমাদের সরকার বাংলা ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে ব্যবহারের উদ্যোগ নিয়েছে।

নাছিম বলেন, বাংলাদেশ এখন বিশ্বসভায় জাতির পিতার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেল হিসেবে সমাদৃত হয়েছে। উন্নয়ন কন্যা হিসেবে, মানবতার মা হিসেবে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে যে দক্ষতা ও যোগ্যতার পরিচয় দেশরত্ন শেখ হাসিনা দিয়েছেন তা বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদাকে আরও বৃদ্ধি করেছে। আমরা হব উন্নত ও আত্মনির্ভরশীল দেশ। আমরা ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে আমাদের দেশকে বিশ্বসভায় তুলে ধরব।

আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের এই শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাধীনতার আগে থেকেই শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। আপনাদের প্রতিষ্ঠানের সবার অনেক দাবি রয়েছে। এই প্রতিষ্ঠানটি এতদিন কেন সরকারি হলো না নিশ্চয়ই এর পেছনে কোনো গভীর কারণ রয়েছে। এই গভীর কারণটি কী সেটি আমি দেখব। আমি অগ্রভাগে থেকে সবাইকে নিয়ে চেষ্টা চালাব। এ দায়িত্ব আমি নিলাম। সরকারি না হওয়ার কারণ কি, সমস্যাটা কোথায়, সেটি খুঁজে বের করে এর সমাধান করার মাধ্যমে এই শিক্ষাপ্রতিষ্ঠানকে আমরা তার নিজস্ব ঐতিহ্য ও মর্যাদায় এগিয়ে নিয়ে যাব।

আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খান মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাহাউদ্দিন নাছিমের সহধর্মিণী ডা. সুলতানা শামীমা চৌধুরী, সাবেক এমপি রওশনা আরা মান্নান, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মোজাম্মেল হক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিনু রহমানসহ শিক্ষক শিক্ষার্থীরা।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page