March 27, 2026, 12:38 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সহশিক্ষা কার্যক্রম বাড়াতে রাষ্ট্রপতির নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সহশিক্ষা কার্যক্রম বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি সাথে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এক ব্রিফিংয়ে জানান, রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
বিশ্ববিদ্যালয়ের আচার্য সাহাবুদ্দিন বলেন, উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিত করতে এবং নতুন নতুন জ্ঞান সৃষ্টি ও উদ্ভাবনে গবেষণার কোনো বিকল্প নেই।
রাষ্ট্র প্রধান পাবনা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যাতে জাতীয় ও আন্তর্জাতিক মানে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে সে লক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পাঠক্রম নির্ধারণসহ সার্বিক কার্যক্রম গ্রহণের নির্দেশ দেন।
সাক্ষাৎকালে, পাবিপ্রবি উপাচার্য বিশ্ববদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিশেষকরে অবকাঠামো ও একাডেমিক বিষয়ে রাষ্ট্রপতির কাছে বিস্তারিত তুলে ধরেন।
করোনার কারণে সৃষ্ট সেশনজট নিরসনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে বলে তিনি রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এ সময় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পাবনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page