October 14, 2026, 4:49 am
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

শিক্ষার্থীরা পড়ার টেবিল থেকে দূরে সরে যাওয়ায় ফলাফলে বাস্তবতার প্রতিফলন ঘটেছে : ঢাকা বোর্ড চেয়ারম্যান 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেছেন, চলতি বছরে প্রকাশিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল খারাপ নয়, বরং এটি বাস্তবতার প্রতিফলন। ‘শিক্ষার্থীরা এখন অনেকটাই পড়ার টেবিল থেকে দূরে সরে গেছে, যার প্রতিফলন ফলাফলে দেখা গেছে। অভিভাকদেরও বিষয়টি নিয়ে ভাবতে হবে।’

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকার বকসিবাজারে ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেছেন।

পরীক্ষার ফলাফল বিষয়ে তিনি বলেছেন, ইংরেজীতে শিক্ষার্থীরা খারাপ রেজাল্ট করেছে। বিশেষ করে যশোর শিক্ষা বোর্ডে ইংরেজীতে সবচেয়ে বেশি ফেল করেছে।  ইংরেজীতে ফেলের হার ৪৫ শতাংশেরও বেশি। অন্যদিকে, ঢাকা ও বরিশাল বোর্ডে ইংরেজীতে কিছুটা ভালো ফলাফল করলেও  অন্যান্য বোর্ডগুলোতে খারাপ করার কারণে মোট গড় ফলাফলে পিছিয়ে গিয়েছি আমরা।

চেয়ারম্যান বলেছেন, ইংরেজীতে বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) বাদ পড়ায় ইংরেজী বিষয়টি তুলনামূলক কঠিন হয়েছে। এবারের ফলাফল নিয়ে আমাদের চর্চা করতে হবে।

প্রতিটি শিক্ষাবোর্ড ও  শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আলোচনায় বসতে হবে। শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানগুওেলাকে মটিভেটেড করার উদ্যোগ গ্রহণ করা হবে। যারা ভালো ফলাফল করেছে তাদের অভিনন্দন জানাবো।

উল্লেখ্য, মোট ১১টি শিক্ষা বোর্ডে চলতি বছরে গড় পাশের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। বিগত বছরে (২০২৪) পাশের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। নয়টি সাধারণ শিক্ষাবোর্ডে  এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১০ লাখ ৪৭ হাজার ২৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। পাস করেছে ৫ লাখ ৯৮ হাজার ১৬৬ জন। নয়টি সাধারণ শিক্ষাবোর্ডে পাশের হার নিয়ে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে এবছর শিক্ষার্থীরা ইংরেজী ও তথ্য যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে ফলাফল খারাপ করেছে।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page