October 18, 2026, 8:25 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

শিক্ষার্থী ও জনসাধারণের জন্য নিরাপদ পরিবেশ চেয়ে আলেম সমাজের সংহতি সমাবেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা পোষণ করেছেন দেশের সাধারণ ও তরুণ আলেম সমাজ। এর অংশ হিসেবে ‘আমারও কিছু বলার আছে’ শিরোনামে এক সংহতি সমাবেশ করেছেন তারা। সমাবেশ থেকে শিক্ষার্থী ও জনসাধারণের জন্য নিরাপদ পরিবেশ চেয়েছেন সাধারণ আলেম সমাজ।

শনিবার (৩ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর কাজলায় আয়োজিত এক সংহতি সমাবেশ থেকে এ ঘোষণা দেন সাধারণ ও তরুণ আলেম সমাজ।

সংহতি সমাবেশে বক্তারা বলেন, বিগত কয়েকদিনে শতশত ছাত্র-জনতাকে হত্যা, জুলুম ও নির্যাতনের ঘটনায় উদ্বিগ্ন সাধারণ আলেম সমাজ। কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ, নিরস্ত্র, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নজিরবিহীন দমন পীড়ন চালানো হয়েছে। দুই শতাধিক নাগরিক প্রাণ হারিয়েছেন, ছয় হাজারের বেশি মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন।

তারা বলেন, নিহতদের মধ্যে ৪-১৬ বছরের শিশু কিশোর রয়েছে। অনেকে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছে। বাড়িতে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা প্রমাণ করে কত নির্বিচারে গুলিবর্ষণ করা হয়েছে।

সংহতি সমাবেশে বক্তব্য রাখেন কবি, সাহিত্যিক ও গবেষক আলেম মুসা আল হাফিজ, শরিফ আবু হায়াত অপু, মুফতি রিদওয়ান হাসান, মুফতি আব্দুল্লাহ আল মাসউদ, মুফতি তানজীল আরেফিন আদনান, আশরাফুল হক, মাওলানা আশারফ মাহদী, রকিব মুহাম্মদ, উমারা হাবিব, কবি মুহিম মাহফুজ, এহতেশামুল হক সাখী, ইউসুফ পিয়াস, জাবির মাহমুদ হাবিব, মাসউদুর রহমান প্রমুখ।

 

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page